ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত চিকিৎসাধীন অবস্থায় আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাসপাতালটিতে হামে মোট ২৬ শিশুর মৃত্যু হলো।
নতুন করে ১৭ শিশু ভর্তি
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে নতুন করে আরও ১৭ শিশু ভর্তি হয়েছে। একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২০ শিশু। বর্তমানে আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে ৭৫ শিশু।
মৃত শিশুর পরিচয়
জানা গেছে, গত ১৬ এপ্রিল কিশোরগঞ্জের করিমগঞ্জ থেকে সাড়ে চার মাস বয়সি এক শিশু হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়। শিশুটি মঙ্গলবার (৫ মে) দুপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। হাম ছাড়াও নিউমোনিয়াজনিত জটিলতা নিয়ে সে হাসপাতালে ভর্তি ছিল।
মোট ভর্তি ও সুস্থতার পরিসংখ্যান
গত ১৭ মার্চ থেকে আজ পর্যন্ত হামের লক্ষণ নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মোট ১ হাজার ১০৫ জন শিশু ভর্তি হয়েছে। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে ১ হাজার ৪ জন শিশু।



