ময়মনসিংহে হামে আরও এক শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা ৪৫
ময়মনসিংহে হামে আরও এক শিশুর মৃত্যু, মৃত ৪৫

গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে হাম উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত শিশুমৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৫ জনে।

শিশুটির পরিচয় ও মৃত্যুর কারণ

বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ফোকাল পারসন ডা. ঝন্টু সরকার জানান, নেত্রকোনার বারহাট্টা এলাকা থেকে আসা ছয় মাস বয়সী কন্যা শিশুটি গত ২৬ মে হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হয়। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে শিশুটির মৃত্যু হয়।

শিশুটি হাম উপসর্গ ছাড়াও নিউমোনিয়ায় আক্রান্ত ছিল বলে জানান তিনি।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

নতুন ভর্তি ও বর্তমান পরিস্থিতি

ডা. ঝন্টু সরকার আরও জানান, গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৫ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। বর্তমানে ১০৭ জন শিশু চিকিৎসাধীন রয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ