গোমস্তাপুরে শিশু ধর্ষণ চেষ্টায় কিশোর আটক
গোমস্তাপুরে শিশু ধর্ষণ চেষ্টায় কিশোর আটক

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পাঁচ বছর বয়সি এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে ১৪ বছর বয়সি এক কিশোরকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২ জুন) দুপুরে উপজেলার আলীনগর ইউনিয়নের মকরমপুর রেললাইনের পাশে একটি বাড়ি থেকে তাকে আটক করা হয়।

ঘটনার বিবরণ

পুলিশ জানায়, ওই এলাকার পাঁচ বছর বয়সি এক শিশুকন্যাকে ধর্ষণ চেষ্টার সময় স্থানীয় লোকজন অভিযুক্ত কিশোরকে আটক করেন। ভুক্তভোগী ও অভিযুক্ত পরস্পরের মামাতো-ফুপাতো ভাইবোন বলে জানা গেছে।

বাড়িতে কেউ না থাকার সুযোগে সে এ অপচেষ্টায় লিপ্ত হয় বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে ওই কিশোর। পরে স্থানীয়রা তাকে ইউপি চেয়ারম্যানের কাছে হস্তান্তর করেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পুলিশি ব্যবস্থা

বিষয়টি গোমস্তাপুর থানা পুলিশকে জানানো হলে বিকালে পুলিশ তাকে থানায় নিয়ে যায় বলে জানান ইউপি চেয়ারম্যান একেএম মাসুম। এ বিষয়ে গোমস্তাপুর থানার ওসি নুরে আলম জানান, ভিকটিম ও অভিযুক্তকে থানায় নিয়ে আসা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ