‘রকস্টার’ সিনেমার বিশ্বভ্রমণ: ৫ জুন থেকে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যে
‘রকস্টার’ সিনেমার বিশ্বভ্রমণ: ৫ জুন থেকে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যে

দেশের প্রেক্ষাগৃহে প্রদর্শনের পাশাপাশি এবার ‘বিশ্বভ্রমণে’ যাচ্ছে শাকিব খান অভিনীত ‘রকস্টার’। ৫ জুন থেকে যুক্তরাষ্ট্র, কানাডা ও যুক্তরাজ্যের ৪১টি থিয়েটারে প্রদর্শিত হবে ছবিটি। বিষয়টি নিশ্চিত করেছেন সিনেমাটির আন্তর্জাতিক পরিবেশক প্রতিষ্ঠান স্বপ্ন স্কয়ারকোর কর্ণধার অলিউল্লাহ সজীব। তিনি জানান, প্রথম সপ্তাহে যুক্তরাষ্ট্রের ৩০টি, কানাডার ৭টি এবং যুক্তরাজ্যের ৪টি থিয়েটারে চলবে ‘রকস্টার’।

প্রদর্শনীর বিস্তারিত তথ্য

পরিবেশনা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, যুক্তরাষ্ট্রে এএমসির ১৯টি, রিগালের ৭টি, সিনেমার্কের ২টি এবং শোকেসের ২টি স্ক্রিনে সিনেমাটি প্রদর্শিত হবে। এ ছাড়া কানাডার সিনেপ্লেক্সের ৭টি ও যুক্তরাজ্যের সিনেওয়ার্ল্ডের ৪টি স্ক্রিনেও দেখা যাবে ‘রকস্টার’ ছবিটি।

পরিবেশক প্রতিষ্ঠান মনে করছে, হলিউড ডমেস্টিক মার্কেটের প্রতিযোগিতাপূর্ণ সময়েও ৩৭টি থিয়েটার নিশ্চিত করতে পারা ‘রকস্টার’-এর জন্য ইতিবাচক দিক। প্রথম সপ্তাহে দর্শকের সাড়া ভালো হলে পরবর্তী সময়ে থিয়েটারের সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশা করছে তারা।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পরিচালক ও প্রযোজকের প্রতিক্রিয়া

পরিচালক সূত্রে জানা গেছে, সিনেমায় এক রকস্টারের উত্থান, জনপ্রিয়তা, ব্যক্তিগত জীবনের টানাপোড়েনের গল্প তুলে ধরা হয়েছে। ছবির পরিচালক আজমান রুশো বলেন, ‘ঈদ উৎসবে “রকস্টার” সিনেমা দেশের দর্শক বেশ ভালোভাবে গ্রহণ করেছেন। আশা করছি, দেশের মতো দেশের বাইরের দর্শকেরাও সিনেমাটি দেখবেন।’ ছবির নির্বাহী প্রযোজক অজয় কুমার কুন্ডু বলেন, ‘আমাদের প্রযোজনা সংস্থা সান মোশন পিকচার্সের সর্বশেষ প্রযোজিত চলচ্চিত্র “হাওয়া”র মতো “রকস্টার”ও বিশ্বমঞ্চে ঝড় তুলবে বলে আমরা বিশ্বাস করি।’

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

অন্যান্য তথ্য

প্রসঙ্গত, ঈদের দিন থেকে দেশের ১০৩টি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে ‘রকস্টার’। ছবিতে শাকিব খান ছাড়া আরও অভিনয় করেছেন সাবিলা নূর, তানজিয়া জামান মিথিলা, সুনিধি নায়েক, তারিক আনাম খান, রোজী সিদ্দিকী, দিলারা জামান, কাজী সাবির প্রমুখ।