ফতুল্লায় বাসায় একা পেয়ে ৫ বছরের শিশুকে ধর্ষণ, গ্রেফতার ১
ফতুল্লায় ৫ বছরের শিশু ধর্ষণ, গ্রেফতার আনোয়ার

নারায়ণগঞ্জের ফতুল্লার পশ্চিম তল্লা এলাকায় এক চাঞ্চল্যকর ঘটনায় ৫ বছরের এক শিশুকে বাসায় একা পেয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে পাশের রুমের ভাড়াটিয়া আনোয়ার হোসেনের বিরুদ্ধে। শনিবার ঘটনার পর রোববার সকালে এলাকাবাসী বিষয়টি জানতে পেরে আনোয়ার হোসেনকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেন।

গ্রেফতারকৃত ব্যক্তির পরিচয়

গ্রেফতারকৃত আনোয়ার হোসেন (৪৮) জামালপুর জেলার ইসলামপুর থানার বেলগাছা গ্রামের মৃত আব্দুল হাকিমের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে ফতুল্লার পশ্চিম তল্লা এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।

ঘটনার বিবরণ

জানা যায়, নির্যাতিত শিশুটির পরিবার ও অভিযুক্ত আনোয়ারের পরিবার পাশাপাশি রুমে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছিল। শিশুটির বাবা ও মা গার্মেন্টসে কাজ করেন। প্রতিদিনের মতো শনিবার সকালেও শিশুটির বাবা ও মা নিজ নিজ কর্মস্থলে চলে যান। বেলা ১১টার দিকে আনোয়ার মোবাইলে চার্জ দেওয়ার কথা বলে শিশুটির রুমে প্রবেশ করে। এ সময় শিশুটিকে একা পেয়ে ধর্ষণ করে বলে অভিযোগ পাওয়া যায়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

শিশুটির মা জানান, ঈদের কারণে পার্শ্ববর্তী রুমের ভাড়াটিয়াদের অধিকাংশরাই গ্রামের বাড়িতে চলে গেছেন। ফলে বাড়িটি প্রায় ফাঁকা ছিল। এই সুযোগে তার মেয়েকে আনোয়ার ধর্ষণ করে। রাত ৮টার দিকে কর্মস্থল থেকে বাসায় ফিরে এলে মেয়ে তাকে বিস্তারিত ঘটনা খুলে বলে।

পুলিশি ব্যবস্থা

ফতুল্লা মডেল থানার ওসি মাহবুব আলম জানান, রোববার দুপুরে ওই শিশুকে নিরাপদ হেফাজতে নিয়ে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। আনোয়ার হোসেনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ