ময়মনসিংহে হামে আরেক শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা ৩৩
ময়মনসিংহে হামে আরেক শিশুর মৃত্যু, মৃত ৩৩

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে হাম উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন অবস্থায় আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত শিশু মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৩৩ জনে।

নবম মাসের শিশুর মৃত্যু

একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে সহকারী পরিচালক প্রশাসন ডা. মাইনউদ্দিন খান জানান, ময়মনসিংহের তারাকান্দা থেকে আসা ৯ মাস বয়সী ছেলে শিশু গত ১২ মে হাসপাতালে ভর্তি হয়। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ১৪ মে দুপুরে শিশুটির মৃত্যু হয়।

মৃত্যুর কারণ

শিশুটি হাম উপসর্গ ছাড়াও নিউমোনিয়ায় আক্রান্ত ছিল এবং হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যায়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

নতুন ভর্তি ও বর্তমান অবস্থা

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৩ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। বর্তমানে ১০৪ জন শিশু চিকিৎসাধীন আছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ