বজ্রপাতের বিকট শব্দে আতঙ্কিত হয়ে মাদ্রাসাছাত্রীর মৃত্যু
বজ্রপাতের শব্দে আতঙ্কিত হয়ে মাদ্রাসাছাত্রীর মৃত্যু

নোয়াখালীর সুবর্ণচরে বজ্রপাতের বিকট শব্দে আতঙ্কিত হয়ে তানজিনা আক্তার (১৭) নামে এক মাদ্রাসাছাত্রীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) ভোর সাড়ে ৬টার দিকে উপজেলার চরআমান উল্যাহ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের নয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

ছাত্রীর পরিচয়

তানজিনা আক্তার ওই গ্রামের শেখ মুজাম সেন্টুর মেয়ে। তিনি স্থানীয় ইসমাইলিয়া ফাজিল মাদ্রাসার আলিম প্রথম বর্ষের শিক্ষার্থী।

ঘটনার বিবরণ

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, ভোরে তানজিনা নিজ ঘরে অবস্থান করছিলেন। এ সময় বাড়ির পাশেই আকস্মিক বজ্রপাত ঘটে। বজ্রপাতের বিকট শব্দে তিনি আতঙ্কিত হয়ে পড়েন এবং স্ট্রোক করে ঘটনাস্থলেই মারা যান।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

স্থানীয় প্রতিক্রিয়া

চরআমান উল্যাহ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. কামাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বজ্রপাতের বিকট শব্দে এমন মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সরকারি সহায়তা

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আকিব ওসমান জানান, ঘটনাটি সম্পর্কে তারা অবগত হয়েছেন এবং নিহতের পরিবারকে সরকারি সহায়তা দেওয়া হবে।

পুলিশি ব্যবস্থা

এ বিষয়ে চরজব্বর থানার ওসি মোহাম্মদ লুৎফর রহমান বলেন, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠানো হয়েছে। লাশের সুরতহাল শেষে লাশ পরিবারকে হস্তান্তর করা হবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ