ময়মনসিংহে হামে আরও এক শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা ৩৫
ময়মনসিংহে হামে আরও এক শিশুর মৃত্যু, মৃত ৩৫

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় আইসোলেশন ওয়ার্ডে হাম উপসর্গ নিয়ে চিকিৎসাধীন আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত শিশু মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩৫ জনে।

মৃত্যুর বিবরণ

একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের ফোকাল পারসন ডা. ঝন্টু সরকার জানান, ময়মনসিংহের ফুলপুর থেকে আসা সাড়ে তিন বয়সী কন্যা শিশু গত ২০ মে হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হয়। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (২২ মে) দুপুরে শিশুটির মৃত্যু হয়। শিশুটি হাম উপসর্গ ছাড়াও নিউমোনিয়ায় আক্রান্ত ছিল।

বর্তমান পরিস্থিতি

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৯ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। বর্তমানে ১০০ জন শিশু চিকিৎসাধীন আছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

হাসপাতাল কর্তৃপক্ষ হামের প্রকোপ নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে বলে জানিয়েছেন ডা. সরকার। তিনি অভিভাবকদের সন্তানদের হামের টিকা দেওয়ার পাশাপাশি হামের উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ দিয়েছেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ