২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৭৩৮
২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

সারাদেশে একদিনে হামের উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (৫ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

২৪ ঘণ্টায় মৃত্যু ও শনাক্ত

বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার সকাল ৮টা থেকে রবিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে সাত শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে ৫ জুলাই পর্যন্ত নিশ্চিত হাম ও হামের উপসর্গে মোট ৭৩৮ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন ৯২৫ জন। এ নিয়ে ১৫ মার্চ থেকে ৫ জুলাই পর্যন্ত সন্দেহজনক হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৫ হাজার ৬১৮ জনে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

নিশ্চিত হাম ও হাসপাতালে ভর্তি

এছাড়া গত ২৪ ঘণ্টায় ১০৬ জনের নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। ফলে ১৫ মার্চ থেকে ৫ জুলাই পর্যন্ত নিশ্চিত হাম রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১২ হাজার ৬৩২ জন।

১৫ মার্চ থেকে ৫ জুলাই সকাল পর্যন্ত সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৮ হাজার ৮৪৪ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৮৫ হাজার ১২২ জন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ