সন্তানকে পড়াশোনায় মনোযোগী করতে ভালোবাসা দিয়ে শাসন
সন্তানকে পড়াশোনায় মনোযোগী করতে ভালোবাসা দিয়ে শাসন

জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের অধ্যাপক ডা. ফারজানা রহমান পরামর্শ দেন। প্রথম আলো ট্রাস্টের একটি আয়োজন মাদকবিরোধী পরামর্শ সভা। ২০২৪ সালের ৩০ ডিসেম্বর প্রথম আলো ট্রাস্ট আয়োজিত অনলাইন মাদকবিরোধী পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। সভার আলোচক জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের অধ্যাপক ডা. ফারজানা রহমান ‘সন্তানকে পড়াশোনায় মনোযোগী করতে কী করবেন?’—এ বিষয়ের ওপর আলোচনা করেন। উক্ত আলোচনা থেকে একটি পরামর্শ তুলে ধরা হলো।

ভালোবাসা দিয়ে শাসনের পরামর্শ

সভায় ডা. ফারজানা রহমান বলেন, ‘সন্তানরা জীবন চলার পথে ভুল করতেই পারে, তাই বলে তাদের দূরে ঠেলে না দিয়ে মা-বাবাকে পাশে থাকতে হবে। কঠিন শাস্তি দিয়ে কখনোই সমস্যার সমাধান হয় না। সন্তানের নেতিবাচক আচরণ শাসন দিয়ে নয়, বরং ভালোবাসা দিয়ে শুধরে দিতে হবে এবং মা-বাবার উদ্বেগের কারণটি তাকে বুঝিয়ে বলতে হবে।’

সংবেদনশীল আচরণের গুরুত্ব

তিনি আরও উল্লেখ করেন, বর্তমান প্রজন্মের ছেলেমেয়েরা অত্যন্ত সংবেদনশীল। তাই তাদের তির্যক সমালোচনা করা থেকে বিরত থাকতে হবে। ক্রমাগত খোঁচা দিয়ে কথা বললে মা-বাবার সঙ্গে সন্তানের দূরত্ব আরও বেড়ে যেতে পারে। তাই সংবেদনশীল আচরণের মাধ্যমেই সন্তানকে সঠিক পথ দেখানোর পরামর্শ দেন তিনি।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

মাদকবিরোধী আন্দোলন থেকে আরও পড়ুন: প্রথম আলো ট্রাস্ট, আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস, মাদকবিরোধী সচেতনতা, মাদককে ‘না’।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ