জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সাবেক পরিচালক ডা. মোহিত কামাল সম্প্রতি প্রথম আলো ট্রাস্টের আয়োজিত এক অনলাইন মাদকবিরোধী পরামর্শ সভায় বক্তব্য রাখেন। ২০২৩ সালের ২৯ নভেম্বর অনুষ্ঠিত ওই সভায় তিনি ‘গণতান্ত্রিক প্যারেন্টিং কী ও কেমন’ শীর্ষক আলোচনা করেন। তাঁর পরামর্শগুলো এখানে তুলে ধরা হলো।
গণতান্ত্রিক প্যারেন্টিংয়ের মূলনীতি
ডা. মোহিত কামাল বলেন, সন্তানের ভবিষ্যৎ আচরণ নির্ভর করে সে কী দেখছে এবং কীভাবে বড় হচ্ছে তার ওপর। তাই বাবা-মায়ের দুটি প্রধান দায়িত্ব রয়েছে:
- রোল মডেল হওয়া: সন্তানের সামনে নিজেদের ঝগড়া-বিবাদ বা দ্বন্দ্ব এড়িয়ে চলা। বাবা-মায়ের সুসম্পর্ক সন্তানকে মানসিক নিরাপত্তা দেয়।
- ধৈর্যশীলতা ও নিয়মানুবর্তিতা: শৈশব থেকেই সন্তানকে ভালোবেসে ও ধৈর্য ধরে নিয়মের মধ্যে বড় করা, জোর করে নয়।
গণতান্ত্রিক প্যারেন্টিংয়ের গুরুত্ব
গণতান্ত্রিক প্যারেন্টিং হলো শাসন ও ভালোবাসার একটি চমৎকার ভারসাম্য। এটি সন্তানকে আত্মবিশ্বাসী, দায়িত্বশীল এবং সংবেদনশীল মানুষ হিসেবে গড়ে তুলতে সাহায্য করে।
মাদকবিরোধী আন্দোলন থেকে আরও পড়ুন: প্রথম আলো ট্রাস্ট, আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস, মাদকবিরোধী সচেতনতা, মাদককে ‘না’।



