হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও তিন শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৭৫৩
হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু, মোট ৭৫৩

গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা) হাম ও হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশু মারা গেছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে হাম ও হামের উপসর্গে মোট ৭৫৩ শিশুর মৃত্যু হয়েছে।

২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত ৭৮৬

একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ৭৮৬ শিশু। এর মধ্যে হাম শনাক্ত হয়েছে ৮৪ জনের এবং উপসর্গে আক্রান্ত হয়েছে ৭০২ জন। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

মৃত্যুর স্থান ও সংখ্যা

হামের উপসর্গ নিয়ে ঢাকা, সুনামগঞ্জ ও নোয়াখালীতে ওই তিন শিশু মারা যায়। ১৫ মার্চ থেকে হামের উপসর্গে দেশে ৬৬০ শিশুর মৃত্যুর তথ্য জানা গেছে। এ সময় হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে ৯৩ শিশু।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

মোট আক্রান্তের সংখ্যা

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে হামের উপসর্গ দেখা দিয়েছে ১ লাখ ১০ হাজার ৬০১ শিশুর। এ সময় হাম শনাক্ত হয়েছে ১৩ হাজার ৪১০ শিশুর। মোট আক্রান্ত হয়েছে ১ লাখ ২৪ হাজার ১১ শিশু।

হাসপাতালে ভর্তি ও ছাড়পত্র

১৫ মার্চ থেকে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৯৩ হাজার ৪৯১ জন। আর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৮৯ হাজার ৭৬২ জন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ