হামে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৮৯ জন
হামে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৮৯ জন

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদফতরের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। মারা যাওয়া সবাই ঢাকা বিভাগের। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ৮৯ জন।

মৃত্যু ও আক্রান্তের সংখ্যা

স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা গেছে, গত ১৫ মার্চ থেকে হামে এবং হামের উপসর্গ নিয়ে এখন পর্যন্ত সারা দেশে ৬৮৯ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে মৃত্যু হয়েছে ৯৩ শিশুর। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৫৯৬ জন।

একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে (পরীক্ষায় প্রমাণিত) ১১ হাজার ৩৯০ জন। আর হামের উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছে ৯৫ হাজার ৭৬০ জন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ক্ষতি

আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা ঢাকা বিভাগে সবচেয়ে বেশি। এই বিভাগে হাম ও উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৩১১ জন এবং আক্রান্ত ৫১ হাজার ৭৭১ জন।

এই হিসাব গত ১৫ মার্চ সকাল ৮টা থেকে আজ ২৪ জুন সকাল ৮টা পর্যন্ত সময়ের।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ