স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত বলেছেন, শুধু চিকিৎসকদের দিয়ে স্বাস্থ্যখাত এগিয়ে নেওয়া সম্ভব নয়। দেশে নার্স ও মিডওয়াইফের ব্যাপক সংকট রয়েছে এবং বর্তমানে যা আছে তা ৩-৫ শতাংশ বাড়ানো প্রয়োজন।
সেমিনারে বক্তব্য
বৃহস্পতিবার (১৮ জুন) ঢাকায় জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটে আয়োজিত এক সেমিনারে তিনি এ কথা বলেন।
চিকিৎসকদের শহরকেন্দ্রিকতা
স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, দেশের ৮০ শতাংশ চিকিৎসক শহরে থাকছেন, অথচ ৮০ শতাংশ মানুষ গ্রামে বসবাস করে।
রেমিট্যান্স প্রসঙ্গে
চিকিৎসক ও প্রকৌশলীর মতো বড় চাকরিজীবীরা দেশে রেমিট্যান্স কম পাঠান। বেশি পাঠান সাধারণ শ্রমিকরা। তিনি বলেন, তারা (চিকিৎসক ও প্রকৌশলী) বেশি সংখ্যায় বিদেশে গেলে রেমিট্যান্স আসবে, এতে তিনি একমত নন। তবে গবেষণা ও শিক্ষার জন্য যাওয়া ভালো।
বিদেশে পাঠানোর অবস্থা
এখনও দেশ থেকে চিকিৎসক ও নার্স বিদেশে পাঠানোর মতো অবস্থা তৈরি হয়নি বলেও জানান তিনি।
মহামারি প্রস্তুতি
ডা. এম এ মুহিত বলেন, দেশে ভবিষ্যতে মহামারি ও সংক্রামক প্রতিরোধে প্রস্তুতি নিচ্ছে সরকার, এ নিয়ে বাজেটের মধ্যেও সেটি যুক্ত করা হয়েছে।



