দেশে গত ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত) হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ জনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে ১ হাজার ৯ জনের শরীরে হাম ও এর উপসর্গ পাওয়া গেছে। স্বাস্থ্য অধিদফতরের হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
মৃত্যু ও আক্রান্তের সংখ্যা
প্রতিবেদনে বলা হয়, গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত ৬৬৬ জন হাম ও হামের উপসর্গে মারা গেছেন। এ নিয়ে ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট ৮৯ হাজার ৯০৪ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। সেই সঙ্গে এই সময়ে মোট ১০ হাজার ৭৭৩ জনের হাম শনাক্ত হয়েছে।
হাসপাতালে ভর্তি ও ছাড়পত্র
স্বাস্থ্য অধিদফতরের প্রতিবেদন অনুযায়ী, ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গ নিয়ে মোট ৭৪ হাজার ১৮৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৭০ হাজার ৫০৩ জন।



