স্বাস্থ্য কর্মকর্তারা বৃহস্পতিবার জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তের নতুন ১০১টি ঘটনা রেকর্ড করা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের (ডিজিএইচএস) এক মুখপাত্র বলেন, “আজ সকাল ৮টা পর্যন্ত শেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তের ১০১টি নতুন ঘটনা রেকর্ড করেছি।”
ডিজিএইচএসের এক বিবৃতিতে বলা হয়েছে, “নতুন আক্রান্ত ১০১ জনের মধ্যে বরিশাল বিভাগে ৩৫ জন, চট্টগ্রাম বিভাগে ১৪ জন, ঢাকা বিভাগে ১০ জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে (ডিএনসিসি) একজন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে (ডিএসসিসি) ১৪ জন, ময়মনসিংহ বিভাগে একজন, রাজশাহী বিভাগে ছয়জন এবং খুলনা বিভাগে ২০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।”
বাংলাদেশে চলতি বছর ডেঙ্গু প্রাদুর্ভাবে এখন পর্যন্ত সাতজনের মৃত্যু হয়েছে এবং চার হাজার ৬০০ জন আক্রান্ত হয়েছেন।
গত বছর দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪১৩ জনের মৃত্যু হয় এবং এক লাখ দুই হাজার ৮৬১ জন আক্রান্ত হন।
এছাড়া ২০২৪ সালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৫৭৫ জনের মৃত্যু হয় এবং এক লাখ এক হাজার ২১৪ জন আক্রান্ত হন।



