কক্সবাজারের চকরিয়ায় মসজিদের পুকুর থেকে মানসিক ভারসাম্যহীন তরুণীর লাশ উদ্ধার
চকরিয়ায় মসজিদের পুকুর থেকে তরুণীর লাশ উদ্ধার

কক্সবাজারের চকরিয়ায় মসজিদের পুকুর থেকে তরুণীর লাশ উদ্ধার

কক্সবাজারের চকরিয়া উপজেলার বদরখালী বাজার কেন্দ্রীয় জামে মসজিদের পুকুর থেকে এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুর পৌনে ১২টার দিকে লাশটি উদ্ধার করা হয়।

শাহেনা বেগমের পরিচয় ও পরিবারের তথ্য

ওই তরুণীর নাম শাহেনা বেগম (২২)। তিনি পাশের মহেশখালী উপজেলার মাতারবাড়ি ইউনিয়নের সর্দারপাড়ার মৃত আবুল কাশেমের মেয়ে। তাঁর মা মরিয়ম বেগম ওরফে মুফাইদা লাশটি শনাক্ত করেন।

লাশ উদ্ধারের ঘটনাক্রম

স্থানীয় লোকজন জানান, সকাল আটটার দিকে পুকুরে ভাসমান অবস্থায় লাশটি দেখা যায়। এলাকাবাসী বিষয়টি থানায় জানান। এরপর পুলিশের একটি দল এসে লাশটি উদ্ধার করে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পুলিশের প্রতিবেদন ও তদন্ত

লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন চকরিয়া থানার উপপরিদর্শক (এসআই) সুজন বড়ুয়া। তিনি বলেন, ওই নারীর শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে তাঁর মা জানিয়েছেন।

এসআই সুজন বড়ুয়া স্থানীয় ব্যবসায়ীদের উদ্ধৃতি দিয়ে বলেন, তিন বছর ধরে শাহেনা বেগমকে স্থানীয় বাজারে ও ঘাটে বিক্ষিপ্ত অবস্থায় দেখা যেত। দোকানে দোকানে গিয়ে ভিক্ষা করতেন তিনি। আজ সকালে মসজিদের পুকুরে গোসল করতে নেমে আর উঠতে পারেননি। তাঁর ময়লাযুক্ত কিছু কাপড়চোপড় ঘাটের ওপরে রাখা ছিল।

পুলিশের সিদ্ধান্ত ও পরবর্তী পদক্ষেপ

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশটি ময়নাতদন্ত ছাড়াই দাফনের জন্য হস্তান্তর করা হবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ