মোহাম্মদপুরে সন্ত্রাসী সমস্যা রাতারাতি সমাধান সম্ভব নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
মোহাম্মদপুরের সন্ত্রাসী সমস্যা রাতারাতি সমাধান নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ঢাকার মোহাম্মদপুরে সন্ত্রাসী সমস্যা ওভারনাইট সমাধানযোগ্য নয়। সেখানে মাদক ও জুয়ার প্রভাব বেশি। অপরাধীদের আটক করে দীর্ঘ সময় জেলে রাখা যাচ্ছে না আইনের দুর্বলতার কারণেই। এজন্য আধুনিক আইন তৈরির মাধ্যমে এসব সমস্যার সমাধান করা হবে। মঙ্গলবার সচিবালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

রামিসা হত্যা মামলার বিচার

সংবাদ সম্মেলনে শিশু রামিসা হত্যার বিচারকাজ নিয়ে তিনি বলেন, এটি নিয়ে কোনো কথা বলতে চাই না, এটা আদালতের বিষয়। তবে সংক্ষিপ্ত সময়েই যেন বিচারকাজ শেষ হয় সেই প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

আদ-দ্বীন হাসপাতালে নবজাতক মৃত্যু

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আদ-দ্বীন হাসপাতালে এসির গ্যাস সংক্রান্ত কারণে শ্বাসকষ্টে নবজাতকদের মৃত্যু হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পুলিশের পক্ষ থেকে সকল ব্যবস্থা নেয়া হচ্ছে এবং তদন্ত চলমান রয়েছে। স্বাস্থ্যমন্ত্রণালয়ও বিষয়টি দেখছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

যানজট নিরসনে এআই প্রযুক্তি

ঢাকাসহ বাংলাদেশে যানজট কিছুটা নিরসন হয়েছে। ঢাকায় এআই প্রযুক্তি ব্যাপকভাবে সফল। অন্যান্য শহরের সড়কের সব পয়েন্টে যান্ত্রিক অটোমেশন চালুর পরিকল্পনা রয়েছে। আগামী ১ থেকে ২ মাসের মধ্যে যানজট আরও কমে আসবে বলেও জানান তিনি।

সীমান্তে পুশব্যাক ঠেকাতে বিজিবি অ্যালার্ট

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সীমান্তে পুশব্যাক ঠেকাতে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) অ্যালার্ট আছে। সরকার যে কোনো ধরনের পুশব্যাকের বিরুদ্ধে। তবে বাংলাদেশি কোনো নাগরিক অবৈধভাবে অন্য দেশে অবস্থান করলে সরকারিভাবে সেটা দেখা হবে।

মোহাম্মদপুরের পরিস্থিতি

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঢাকার মোহাম্মদপুরে সন্ত্রাসী সমস্যা ওভারনাইট সমাধানযোগ্য নয়। সেখানে মাদক ও জুয়ার প্রভাব বেশি। অপরাধীদের আটক করে দীর্ঘ সময় জেলে রাখা যাচ্ছে না আইনের দুর্বলতার কারণেই। আধুনিক আইন তৈরির মাধ্যমে এসব সমস্যার সমাধান করা হবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ