হামে শিশুমৃত্যু: বাসদ (মার্কসবাদী)-এর বিক্ষোভ, হাম কর্নার দাবি
হামে শিশুমৃত্যু: বাসদ-এর বিক্ষোভ, হাম কর্নার দাবি

হামে শিশুমৃত্যু এবং আক্রান্তদের দ্রুত টিকাদান ও চিকিৎসায় অব্যবস্থাপনায় জড়িতদের শাস্তির দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ (মার্কসবাদী)। প্রতিটি হাসপাতালে ‘হাম কর্নার’ স্থাপনের দাবি জানান দলটির নেতারা।

বিক্ষোভ সভায় নেতাদের বক্তব্য

সোমবার (১১ মে) বিকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে দলের কেন্দ্রীয় সমন্বয়ক মাসুদ রানার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন নির্বাহী ফোরামের সদস্য জয়দীপ ভট্টাচার্য ও সীমা দত্তসহ কেন্দ্রীয় নেতারা। বক্তারা বলেন, হামে এই পর্যন্ত ৪০৯ জন শিশু মারা গেছে। প্রায় অর্ধ লক্ষাধিক শিশু আক্রান্ত।

অব্যবস্থাপনার কারণ

বক্তারা বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময় টিকাদানে ঘাটতি, ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন যথাযথভাবে না হওয়া, বিশ্ব স্বাস্থ্য সংস্থার আগাম সতর্কতা সত্ত্বেও পর্যাপ্ত প্রস্তুতি না নেওয়াসহ বিভিন্ন ভুল সিদ্ধান্তের কারণে আজকের এই পরিস্থিতি। ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হওয়ার পরও সরকার কেন স্বাস্থ্য সংক্রান্ত জরুরি অবস্থা ঘোষণা করেনি। কার্যকরী কোনও পদক্ষেপ নিচ্ছে না। এতে প্রতিদিনই বাবা-মায়ের কোল খালি হচ্ছে। নিম্নবিত্ত ও দরিদ্র মানুষেরা সবচেয়ে বেশি ভোগান্তির মধ্যে পড়ছে। কারণ এসব পরিবারের শিশুদের একদিকে পুষ্টিহীনতা, অপরদিকে ভিটামিন এ ক্যাম্পেইন না হওয়া— সব মিলিয়ে তারা সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

দাবি ও শাস্তির আহ্বান

বক্তারা যথাযথভাবে টিকা প্রদান না হওয়া এবং হামের প্রাদুর্ভাব বৃদ্ধির পর উপযুক্ত পদক্ষেপ না হওয়ার কারণে দায়ীদের শাস্তির দাবি করেন। এছাড়া আক্রান্ত রোগীদের দ্রুত সনাক্ত, চিকিৎসার জন্য উপজেলা থেকে কেন্দ্রীয় পর্যায় পর্যন্ত স্বাস্থ্যব্যবস্থাকে ঢেলে সাজানো ও প্রতিটি হাসপাতালে ‘হাম কর্নার’ স্থাপনের দাবি জানানো হয়।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ