চট্টগ্রাম আইনজীবী সমিতির নির্বাচন কমিশন বাতিল ও পুনঃতফসিলের দাবি
চট্টগ্রাম আইনজীবী সমিতির নির্বাচন কমিশন বাতিলের দাবি

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচনে পুনঃতফসিলের দাবিতে বিক্ষোভ-সমাবেশ করেছেন জামায়াতপন্থি আইনজীবীরা। সোমবার দুপুরে ‘ঐক্যবদ্ধ আইনজীবী পরিষদের’ ব্যানারে এ বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালন করা হয়।

সমাবেশে বক্তব্য

আইনজীবী সমিতির সিনিয়র সদস্য অ্যাডভোকেট কবির হোসেনের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- অ্যাডভোকেট শামসুল ইসলাম, অ্যাডভোকেট নাজিম উদ্দিন, অ্যাডভোকেট মোজাফফর আহমদ, অ্যাডভোকেট সাদ্দাম হোসাইন আজাদসহ অনেকে।

অ্যাডভোকেট শামসুল ইসলাম বলেন, জাতীয়তাবাদের নাম দিয়ে একটি পক্ষ ফ্যাসিস্টের মতো আচরণ করছে। তারা একদলীয় বাকশাল কায়েমের দিকে এগিয়ে যাচ্ছে। আমরা এ নির্বাচন কমিশন বাতিল দাবি করছি। পাশাপাশি নির্বাচনের জন্য পুনঃতফসিল দাবি করছি। ৯ হাজারেরও অধিক আইনজীবীর এই প্রিয় প্রতিষ্ঠানকে কিছু সুযোগ-সন্ধানী, স্বার্থপর, পক্ষপাতদুষ্ট ও ক্ষমতালোভী ব্যক্তির নিকট বেআইনি পন্থায় দখল হতে দেওয়া মেনে নিতে পারি না।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সাত দফা দাবি

সমাবেশে তারা ৭টি দাবি তুলে ধরেন। দাবিগুলোর মধ্যে রয়েছে- কমিশনাররা পক্ষপাত দোষে দুষ্ট তাই অনতিবিলম্বে পক্ষপাতদুষ্ট নির্বাচন কমিশন বাতিল করে সৎ ও গ্রহণযোগ্য আইনজীবীদের সমন্বয়ে নির্বাচন কমিশন গঠন করতে হবে এবং পুনরায় নির্বাচনের তফসিল ঘোষণা করতে হবে। নির্বাচনে সরকারদলীয় সংগঠনের নগ্ন হস্তক্ষেপ বন্ধ করতে হবে। সব প্রতিদ্বন্দ্বী প্রার্থীর জন্য সমানভাবে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। নির্বাচনে বিজয়ী হয়ে দলীয় এজেন্ডা বাস্তবায়ন করা যাবে না। নির্বাচনে কালো টাকা ও পেশিশক্তি ব্যবহার করা যাবে না। সমিতির প্রতিটি কর্মকাণ্ডকে জবাবদিহিতার আওতায় আনতে হবে। তফসিল ঘোষণার পর থেকে নির্বাচনের ফলাফল ঘোষণা পর্যন্ত সদস্য ছাড়া কোনো রাজনৈতিক দলের নেতাকর্মী, এমপি, মন্ত্রী, নির্বাচনি কর্মকাণ্ডে অংশ নিতে পারবেন না। এছাড়া নির্বাচনি প্রচারণা ও কর্মকাণ্ডে কোনো বহিরাগত অংশ নিতে পারবেন না।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পূর্ববর্তী ঘটনা

গত বুধবার ‘পক্ষপাতিত্বের’ অভিযোগ তুলে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেয় জামায়াত সমর্থিত ‘ঐক্যবদ্ধ আইনজীবী পরিষদ’। এর আগে ৫ মে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি আইনজীবীদের একাংশের বিরুদ্ধে ফরম বিতরণে বাধা দেওয়ার অভিযোগে বিক্ষোভ করেন আওয়ামীপন্থি আইনজীবীরা। জেলা আইনজীবী সমিতির বার লাইব্রেরি মিলনায়তনে নির্বাচন কমিশনের কাছ থেকে ফরম কিনতে গেলে ফ্যাসিস্ট আখ্যা দিয়ে সাধারণ অনেক আইনজীবীকেও লাঞ্ছিত করে ঢুকতে দেওয়া হয়নি। দরজা বন্ধ করে রাখা হয়। এতে ব্যাপক বিশৃঙ্খলার সৃষ্টি হয়।

নির্বাচন তফসিল

তফসিল অনুযায়ী, ৫ মে ছিল মনোনয়নপত্র বাছাই, ৬ মে ছিল আপত্তি শুনানি, ৮ মে মনোনয়ন প্রত্যাহার এবং ৯ মে ছিল চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ। আগামী ২১ মে ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।