চার সপ্তাহে হাম নিয়ন্ত্রণে আসবে: স্বাস্থ্যমন্ত্রী
চার সপ্তাহে হাম নিয়ন্ত্রণে আসবে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, যাদের টিকা দেওয়া হয়েছে তাদের রোগ প্রতিরোধের ক্ষমতা তৈরী হতে চার সপ্তাহ সময় লাগবে। তারপর হামের পরিস্থিতি স্বাভাবিক হবে। সোমবার (১১ মে) সকাল সাড়ে ১১ টায় বরিশাল সদর হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

টিকার ধারাবাহিকতা না থাকায় হামের প্রকোপ

স্বাস্থ্যমন্ত্রী বলেন, চার বছর পর পর হামের টিকা দেওয়ার কথা ছিলো, কিন্তু ২০২০ সালের পর এর ধারাবাহিকতা না থাকায় হাম বর্তমান পরিস্থিতি ধারণ করে। বর্তমান সরকারের হাতে হামের কোনো ভ্যাক্সিন ছিলোনা। অল্প সময়ের মধ্যে টিকা সংগ্রহ করা হয়েছে। বর্তমানে রোগীর সংখ্যা কমেছে।

হাসপাতাল পরিদর্শন ও কর্মী বরখাস্ত

সোমবার হঠাৎ করে বরিশালের বিভিন্ন হাসপাতাল পরিদর্শনে আসেন স্বাস্থ্যমন্ত্রী। সকাল ১০টায় বরিশাল সদর হাসপাতাল পরিদর্শনকালে প্রথমেই টিকিট কাউন্টারে যান। সেখানে এক কর্মীকে অনুপস্থিত পেয়ে তাকে সাময়িক বরখাস্ত করেন। পরে তিনি চিকিৎসকদের হাজিরাখাতা পরিদর্শন করেন এবং রোগীদের সঙ্গে কথা বলেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, হাম নিয়ন্ত্রণে সরকার ইতিমধ্যে কার্যকর পদক্ষেপ নিয়েছে। টিকা প্রদান অব্যাহত রয়েছে এবং আশা করা যাচ্ছে চার সপ্তাহের মধ্যে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ