দুর্ঘটনায় আহত শিক্ষার্থীদের চিকিৎসা সহায়তা, আবেদন শুরু
দুর্ঘটনায় আহত শিক্ষার্থীদের চিকিৎসা সহায়তা, আবেদন শুরু

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট দুর্ঘটনায় গুরুতর আহত ও চিকিৎসাধীন শিক্ষার্থীদের এককালীন আর্থিক সহায়তা দেবে। মে-জুন প্রান্তের জন্য এ অনুদানের আবেদন শুরু হয়েছে। শিক্ষার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। শেষ সময় ৩০ জুন রাত ১২টা।

কে পাবেন এই সহায়তা?

ট্রাস্টের বিজ্ঞপ্তি অনুযায়ী, ষষ্ঠ থেকে স্নাতক ও সমমান পর্যায়ের শিক্ষার্থীরা এ অনুদানের জন্য আবেদন করতে পারবেন। ‘দুর্ঘটনায় গুরুতর আহত দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের এককালীন আর্থিক অনুদান প্রদান নির্দেশিকা, ২০২০’ অনুসারে এই সহায়তা দেওয়া হবে।

আবেদনের শর্তাবলি

আবেদনের জন্য নির্ধারিত শর্তগুলো হলো:

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ
  • মেধাবী হিসেবে পূর্ববর্তী শ্রেণিতে ন্যূনতম ৬০ শতাংশ নম্বর বা এসএসসি/এইচএসসিতে জিপিএ ৩.৫০ বা স্নাতকে জিপিএ ৩.০০ থাকতে হবে।
  • সরকারি, আধা-সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের ১৩-২০ গ্রেডের কর্মচারীর সন্তানদের ক্ষেত্রে অফিসপ্রধান থেকে বেতন গ্রেডের প্রত্যয়নপত্র দিতে হবে। অন্যদের ক্ষেত্রে শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান থেকে দারিদ্র্যের প্রত্যয়ন দিতে হবে।
  • অভিভাবকের বার্ষিক আয় দুই লাখ টাকার কম হতে হবে। দুর্ঘটনার প্রমাণে সিভিল সার্জন বা সরকারি হাসপাতালের চিকিৎসকের প্রত্যয়ন দিতে হবে।
  • আবেদন সম্পূর্ণ অনলাইনে হওয়ায় হার্ডকপি পাঠানোর প্রয়োজন নেই।
  • জন্মনিবন্ধন, অভিভাবকের এনআইডি, শিক্ষার্থীর ছবি, স্বাক্ষর ও ব্যাংক হিসাবের তথ্য স্পষ্টভাবে আপলোড করতে হবে।

আবেদন প্রক্রিয়া

আবেদন করতে ই-চিকিৎসা অনুদান ম্যানেজমেন্ট সিস্টেমের ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে ফর্ম পূরণ করতে হবে। শিক্ষার্থী বা অভিভাবকের নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট নম্বর দিতে হবে। অন্য কারও অ্যাকাউন্ট গ্রহণযোগ্য হবে না। ভুল তথ্যের কারণে টাকা বাউন্স হলে পুনরায় পাঠানো সম্ভব নয়।

আবেদনের শেষ সময় ৩০ জুন রাত ১১টা ৫৯ মিনিট।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ