গত ২৪ ঘণ্টায় হামে আরও ১০ জনের মৃত্যু, মোট ২৯৪ জন
গত ২৪ ঘণ্টায় হামে আরও ১০ জনের মৃত্যু

সারা দেশে গত ২৪ ঘণ্টায় (রবিবার সকাল ৮টা পর্যন্ত) হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন নিশ্চিত হাম শনাক্ত হয়েছিল, আর ৯ জন হামের উপসর্গ নিয়ে মারা গেছে। আজ রবিবার (৩ মে) স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

মোট মৃত্যুর সংখ্যা

অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে আজ (৩ মে) পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মারা গেছেন ২৪৪ জন। আর নিশ্চিত হাম শনাক্ত হওয়া রোগী মারা গেছেন ৫০ জন। সব মিলিয়ে হাম ও এর উপসর্গ নিয়ে ২৯৪ জনের মৃত্যু হলো।

নতুন রোগী শনাক্ত

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে সন্দেহজনক হাম রোগী পাওয়া গেছে ১ হাজার ১৬৬ জন। একই সময়ে নিশ্চিত হাম রোগী পাওয়া গেছে ৯৫ জন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

হাসপাতালে ভর্তি ও ছাড়পত্র

এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২৭ হাজার ৮১৬ জন। আর সব মিলিয়ে চিকিৎসা নিয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ২৪ হাজার ৯০ জন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ