জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সোনালী ব্যাংক পিএলসি। প্রতিষ্ঠানটির ‘সিনিয়র কনসালট্যান্ট (ইসলামিক ব্যাংকিং)’ পদে একজনকে নেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আগামী ১ জুন ২০২৬ পর্যন্ত আবেদন করতে পারবেন।
পদের বিবরণ
প্রতিষ্ঠানের নাম: সোনালী ব্যাংক পিএলসি। পদের নাম: সিনিয়র কনসালট্যান্ট (ইসলামিক ব্যাংকিং)। শূন্য পদ: ১টি।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
যেকোনো বিষয়ে মাস্টার্স ডিগ্রি থাকতে হবে। কোনো শিক্ষাগত পরীক্ষায় তৃতীয় বিভাগ বা শ্রেণি গ্রহণযোগ্য নয়। প্রার্থীর কমপক্ষে ১৫ বছরের ব্যাংকিং অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে ন্যূনতম ৩ বছর ডেপুটি জেনারেল ম্যানেজার বা সমমানের পদে কাজের অভিজ্ঞতা আবশ্যক। মোট অভিজ্ঞতার মধ্যে অন্তত ১০ বছর যেকোনো বাণিজ্যিক ব্যাংকের ইসলামিক ব্যাংকিং শাখায় কাজ করতে হবে।
বেতন ও অন্যান্য সুবিধা
বেতন ৩,৫০,০০০ টাকা, যা আলোচনাসাপেক্ষ। চুক্তির মেয়াদ ২ বছর। বয়সসীমা: ১ জুন ২০২৬ তারিখে সর্বোচ্চ ৬৫ বছর।
আবেদনের প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত (সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ছবি সংযুক্ত), জাতীয় পরিচয়পত্রের অনুলিপি এবং সব শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদের সত্যায়িত কপি জমা দিতে হবে। আবেদনপত্র পাঠাতে হবে: জেনারেল ম্যানেজার, সোনালী ব্যাংক পিএলসি, মানব সম্পদ উন্নয়ন বিভাগ, প্রধান কার্যালয়, ৩৫-৪২, ৪৪ মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা। আবেদনের সময়সীমা: আগামী ১ জুন ২০২৬ পর্যন্ত।
বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পারেন।



