নারায়ণগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ১০ বছরের শিশুর মৃত্যু
নারায়ণগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ১০ বছরের শিশুর মৃত্যু

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিদ্যুতায়িত হয়ে লামিয়া ইসলাম জান্নাত (১০) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) বিকালে সিদ্ধিরগঞ্জের গোদনাইল এলাকার চৌধুরী বাড়িসংলগ্ন পূর্ব এনায়েতনগরে এ দুর্ঘটনা ঘটে।

শিশুটির পরিচয়

মৃত লামিয়া ময়মনসিংহের চরপাড়া এলাকার খায়রুল ইসলামের মেয়ে। বর্তমানে তারা সিদ্ধিরগঞ্জের গোদনাইল এলাকার চৌধুরী বাড়িসংলগ্ন পূর্ব এনায়েতনগরে মমতাজ বেগমের বাসায় ভাড়া থাকতেন।

ঘটনার বিবরণ

স্থানীয়দের বরাতে জানা যায়, পাশের একটি টিনশেড বাড়িতে বৈদ্যুতিক ত্রুটির কারণে পুরো ঘরটি বিদ্যুতায়িত হয়ে পড়ে। খেলতে গিয়ে লামিয়া ঘরের পেছনের একটি জানালায় হাত দিলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পুলিশের বক্তব্য

সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ এমদাদুল হক জানান, এ ঘটনায় এখনো কেউ লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ