ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন, ‘আজকের মব সৃষ্টিকারীরা আগামী দিনে বাংলাদেশের গণতন্ত্রের জন্য সবচেয়ে ক্ষতিকারক হবে।’ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ২৪তম দিন বুধবার (২৯ এপ্রিল) রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় তিনি এ কথা বলেন।
দীর্ঘ আন্দোলনের স্মৃতিচারণ
দীর্ঘ ১৭ বছরের আন্দোলনের উল্লেখ করে ভূমিমন্ত্রী বলেন, ‘আমি বলতে চাই না, কিন্তু আমার দুঃখ হয় মাননীয় স্পিকার– এই দীর্ঘ সময় আন্দোলন সংগ্রামের রাজপথে দেখেছিলাম, সেই চেহারা, হেলমেট পরিহিত। কালো পিচঢালা রাস্তায় সমস্ত নেতারা ২৮ সেপ্টেম্বর চলে গেছে। আমার যাওয়ার সুযোগ ছিল না, পড়ে গিয়েছিলাম।’
গুপ্ত বাহিনী থেকে মব সৃষ্টি
তিনি আরও বলেন, ‘তারাই পরে দেখছি গুপ্ত বাহিনী, তারাই হচ্ছে আজকে মব সৃষ্টিকারী। আগামী দিনে বাংলাদেশের গণতন্ত্রের জন্য তারা সবচাইতে ক্ষতিকারক হবে। তাই যারাই তাদের সজ্ঞানে ইচ্ছাকৃতভাবে প্রস্তুত করে দেন। দয়া করে আগুন নিয়ে খেলা করবেন না।’



