ময়মনসিংহ মেডিকেলে হামে আরও ৩ শিশুর মৃত্যু, চিকিৎসাধীন ৭৪
ময়মনসিংহে হামে আরও ৩ শিশুর মৃত্যু, চিকিৎসাধীন ৭৪

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) সকাল ৯টা থেকে মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ৯টার মধ্যে চিকিৎসাধীন অবস্থায় এ তিন শিশুর মৃত্যু হয় বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

মৃত শিশুদের মধ্যে দুইজন ছেলে ও একজন মেয়ে। এ নিয়ে হাসপাতালটিতে হামে আক্রান্ত হয়ে মোট ২০ শিশুর মৃত্যু হলো।

মৃত শিশুদের পরিচয়

ময়মনসিংহের গৌরীপুর উপজেলা থেকে সাত মাস বয়সি এক ছেলে শিশুকে গত ২২ এপ্রিল হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সোমবার বিকাল ৫টার দিকে শিশুটির মৃত্যু হয়। একইদিন সন্ধ্যায় মৃত্যু হয় চার মাস বয়সি এক মেয়ে শিশুর। শিশুটি জামালপুরের মাদারগঞ্জ উপজেলা থেকে গত ২৩ এপ্রিল হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

এদিকে গত ২০ এপ্রিল পাঁচ মাস বয়সি আরেক ছেলে শিশু নেত্রকোনার দুর্গাপুর থেকে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়। সোমবার (২৭ এপ্রিল) রাতে সাড়ে ১০টার দিকে শিশুটির মৃত্যু হয়। এছাড়া আশঙ্কাজনক অবস্থায় এক শিশুকে ঢাকায় পাঠানো হয়েছে।

হাসপাতালের বর্তমান পরিস্থিতি

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে এ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে আরও ৩২ শিশু ভর্তি হয়েছে। হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে এখন ৭৪ রোগী চিকিৎসাধীন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৩৬ জন।

গত ১৭ মার্চ থেকে এখন পর্যন্ত ৯২৫ জন হাম আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়। এর মধ্যে ৮৩১ জন চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ