হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ২৮৭
হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ২৮৭

গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত) হামের উপসর্গে দেশে আরও সাত শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে এক হাজার ২৮৭ জন।

আক্রান্তের সংখ্যা

স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ দেখা দিয়েছে এক হাজার ২২১ শিশুর মধ্যে। আর হাম শনাক্ত হয়েছে ৬৬ শিশুর শরীরে।

মৃত্যুর বিস্তারিত

মৃত সাত শিশুর মধ্যে ঢাকায় চার, চট্টগ্রামে এক, ময়মনসিংহে এক এবং খুলনায় এক শিশু রয়েছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গে দেশে ৫২৯ শিশুর মৃত্যুর তথ্য জানা গেছে। এ সময়ে হাম শনাক্তের পর মারা গেছে ৯১ শিশু। সর্বমোট হাম ও হামের উপসর্গে মারা গেছে ৬২০ শিশু।

হাসপাতালে ভর্তি ও সুস্থতা

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে হামের উপসর্গ দেখা দিয়েছে ৭৯ হাজার ১২ শিশুর মধ্যে। এ সময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৬৪ হাজার ২৬৩ শিশু। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছে ৬০ হাজার ৮৪ শিশু।

পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্য অধিদপ্তর নজরদারি বাড়ানোর পাশাপাশি টিকাদান কার্যক্রম জোরদার করেছে। তবে এখনও বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা, যা উদ্বেগজনক।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ