বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বিশেষ আলোচনা সভা করেছে গাজীপুর বন্ধুসভা। ৫ জুন বিকেলে স্থানীয় ব্যবসায়িক প্রতিষ্ঠান ফেভারিট ট্রেড ইন্টারন্যাশনালের সেমিনারকক্ষে এটি অনুষ্ঠিত হয়।
সভাপতির সঞ্চালনা ও বক্তব্য
সভাপতি বাবুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য দেন বন্ধুসভার উপদেষ্টা ও ফেভারিট ট্রেড ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক আবু বকর সিদ্দিক রাব্বি চৌধুরী। তিনি বলেন, বৃক্ষরোপণ করতে হবে উপযুক্ত স্থানে এবং পরিচর্যার দায়িত্ব নিতে হবে। তাহলে বৃক্ষরোপণের উদ্দেশ্য পূরণ হবে।
পাঠাগার ও পাঠচক্র সম্পাদকের মতামত
পাঠাগার ও পাঠচক্র সম্পাদক জাহাঙ্গীর আলম বলেন, ইসলাম ধর্মে বৃক্ষরোপণ এবং বৃক্ষ থেকে মানুষের উপকার সদকায়ে জারিয়া হিসেবে গণ্য হবে। একটি গাছ ৫০ বছর বাঁচলে এর সুফল হিসাব করে শেষ করা যাবে না।
সাংগঠনিক সম্পাদকের বক্তব্য
সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দিন বলেন, গাজীপুর বন্ধুসভা অতীতের মতো সামর্থ্য অনুযায়ী বৃক্ষরোপণ করবে এবং বৃক্ষের পরিচর্যার দায়িত্ব পালন করবে।
বৃক্ষ উপহার প্রদান
আলোচনা শেষে গাজীপুর বন্ধুসভার বন্ধুদের বৃক্ষ উপহার দেন উপদেষ্টা আবু বকর সিদ্দিক রাব্বি চৌধুরী। এ সময় আরও উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক আবিদা সুলতানা, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক ইতিহাস সরকার, বন্ধু খন্দকার বৃষ্টি, রাফিউজ্জামান রাফি ও মেহেদী হাসান।
সভাপতি, গাজীপুর বন্ধুসভা



