জাতীয় স্বাস্থ্য ব্যবস্থা গড়তে প্রতিশ্রুতিবদ্ধ সরকার: তিতুমীর
জাতীয় স্বাস্থ্য ব্যবস্থা গড়তে প্রতিশ্রুতিবদ্ধ সরকার

প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেছেন, বর্তমান সরকার জাতীয় স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। বৃহস্পতিবার (৪ জুন) ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক (ইউএপি)-এর ব্যবসায় প্রশাসন বিভাগ আয়োজিত 'বাংলাদেশ স্বাস্থ্য বাজেট সংলাপ: অগ্রাধিকার, ঘাটতি ও করণীয়' শীর্ষক প্যানেল আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যখাতে জিডিপির পাঁচ শতাংশ বরাদ্দের প্রতিশ্রুতি

তিতুমীর বলেন, সরকার ধারাবাহিকভাবে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) পাঁচ শতাংশ স্বাস্থ্যখাতে বরাদ্দ দেওয়ার পরিকল্পনা করছে। আগামী বাজেটে স্বাস্থ্য ব্যবস্থায় আমূল পরিবর্তনের জন্য বিভিন্ন প্রস্তাব গ্রহণ করা হবে। তিনি উল্লেখ করেন, তৃণমূল পর্যায়ে সবার জন্য ডাক্তার নিশ্চিত করার পাশাপাশি উপজেলা পর্যায়ে বড় পরিবর্তন আনা হবে। শয্যার সংখ্যা বাড়ানোর পাশাপাশি শিশু, নারী ও ফিজিওথেরাপি সেবায় চিকিৎসক নিশ্চিত করা হবে।

জেলা হাসপাতালের পুনর্গঠন ও নতুন ইউনিট স্থাপন

তিতুমীর বলেন, জেলা পর্যায়ের হাসপাতালগুলোও ঢেলে সাজানো হবে। রোগের ধরন পরিবর্তনের কারণে প্রতিটি জেলায় করোনারি কেয়ার ইউনিট, কিডনি ডায়ালিসিস ইউনিটের মতো সুবিধা চালু করা হবে। তিনি উল্লেখ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার একটি জাতীয় স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলতে চায়, যা গণতান্ত্রিক মানবিক কল্যাণ রাষ্ট্রের অংশ।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সর্বজনীন স্বাস্থ্য ব্যবস্থা ও নিয়োগ পরিকল্পনা

উপদেষ্টা বলেন, স্বাস্থ্য ব্যবস্থাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে। ব্যাপকহারে ডাক্তার, স্বাস্থ্যকর্মী ও নার্স নিয়োগের মাধ্যমে সর্বজনীন স্বাস্থ্য ব্যবস্থা তৈরি করা হবে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা বাড়ানোর পাশাপাশি জেলা পর্যায়েও সেবা সম্প্রসারণ করা হবে। তিনি অতীতের ব্যর্থতার কথা উল্লেখ করে বলেন, আগামী বাজেটে স্বাস্থ্য ব্যবস্থায় আমূল পরিবর্তন আনা হবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

অনুষ্ঠানে ইউএপির বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের অধ্যাপক ড. নাজমা বেগম সঞ্চালনা করেন এবং স্কুল অব বিজনেসের ডিন অধ্যাপক ড. এম. এ. বাকী খলিলী সভাপতিত্ব করেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. রুমানা হক। বিশেষ অতিথি ছিলেন ইউএপি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান কে. এম. মুজিবুল হক ও প্রফেসর ড. মহিউদ্দিন আহমেদ ভূঁইয়া।