ময়মনসিংহে হামে আরও এক শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা ৪৬
ময়মনসিংহে হামে আরও এক শিশুর মৃত্যু, মৃত ৪৬

গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে হাম উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত শিশুমৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৬ জনে।

মৃত্যুর বিবরণ

বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেন ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের ফোকাল পারসন ডা. ঝন্টু সরকার। তিনি জানান, গাজীপুরের শ্রীপুর এলাকা থেকে আসা ৮ মাস বয়সী মেয়েশিশুটি বুধবার দুপুরে হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হয়। চিকিৎসাধীন অবস্থায় বুধবার বিকালে তার মৃত্যু হয়।

অন্যান্য তথ্য

শিশুটি হাম উপসর্গ ছাড়াও নিউমোনিয়ায় আক্রান্ত ছিল। ডা. ঝন্টু সরকার আরও জানান, গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৫ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। বর্তমানে ৯৩ জন শিশু চিকিৎসাধীন আছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ