ই-সিগারেট পুরোপুরি ঝুঁকিমুক্ত নয়: ডা. সরদার আতিক
ই-সিগারেট পুরোপুরি ঝুঁকিমুক্ত নয়: ডা. আতিক

প্রথম আলো ট্রাস্টের বিনামূল্যের মাদকবিরোধী পরামর্শ সহায়তা সভার ১৭৭তম অনলাইন অধিবেশন গত ২২ এপ্রিল ২০২৬ প্রথম আলোর কার্যালয়, কারওয়ান বাজারে অনুষ্ঠিত হয়। এই সভায় উপস্থিত থেকে ডা. সরদার আতিক, সহকারী অধ্যাপক, মনোরোগ বিদ্যা বিভাগ, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়, পরামর্শ প্রদান করেন। সভার মূল বিষয় ছিল 'ই-সিগারেট: জনস্বাস্থ্য ঝুঁকি না বিকল্প?'। এখানে সেখান থেকে একটি প্রশ্নোত্তর তুলে ধরা হলো।

ই-সিগারেট কি জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর?

এই প্রশ্নের উত্তরে ডা. সরদার আতিক বলেন, 'ই-সিগারেটে সিগারেটের মতো অনেক ক্ষতিকর রাসায়নিক উপাদান কম থাকলেও এটি পুরোপুরি ঝুঁকিমুক্ত নয়। এর একটি বড় সমস্যা হলো সামাজিক গ্রহণযোগ্যতা। ই-সিগারেটে কোনো দুর্গন্ধ থাকে না, বরং ফ্রুট বা চকলেট ফ্লেভার থাকে। এতে করে আশেপাশের মানুষ বিরক্ত হয় না, ফলে জনসমক্ষে এটি পান করার একটি প্রবণতা তৈরি হয়। এটি পরোক্ষভাবে ধূমপানকে উৎসাহিত করতে পারে।'

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

মাদকবিরোধী আন্দোলনে আরও পড়ুন

  • প্রথম আলো ট্রাস্ট
  • আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস
  • মাদকবিরোধী সচেতনতা
  • মাদককে 'না'