অতিরিক্ত গরমে শরীর ঘামের মাধ্যমে দ্রুত পানি হারায়। কিন্তু সেই ঘাটতি পূরণ না হলে শরীরে ডিহাইড্রেশন বা পানিশূন্যতা দেখা দেয়। এতে রক্ত ঘন হয়ে যেতে শুরু করে এবং সহজে রক্ত জমাট বাঁধার ঝুঁকি তৈরি হয়। এই জমাট রক্ত যদি মস্তিষ্কে অক্সিজেনসমৃদ্ধ রক্তপ্রবাহে বাধা দেয়, তাহলে হতে পারে ইস্কেমিক স্ট্রোক। যা সবচেয়ে সাধারণ ধরনের স্ট্রোক হিসেবে পরিচিত।
গরমে হৃদযন্ত্রের ওপর চাপ
গরমের সময় শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে হৃদযন্ত্রকে বেশি কাজ করতে হয়। ফলে রক্তনালি প্রসারিত হয় এবং রক্তচাপ ওঠানামা করতে পারে। বয়স্ক ব্যক্তি বা দীর্ঘদিনের রোগীদের ক্ষেত্রে এটি বিপজ্জনক পরিস্থিতি তৈরি করতে পারে।
প্রতিকার ও সতর্কতা
প্রচুর পানি পান করা, হালকা পোশাক পরা, এবং সরাসরি রোদে না থাকা এড়িয়ে চললে ডিহাইড্রেশন ও স্ট্রোকের ঝুঁকি কমানো সম্ভব। বিশেষ করে তীব্র গরমে বাইরে বের হলে পর্যাপ্ত পানি সঙ্গে রাখা জরুরি।



