৯ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত পলাতক
৯ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত পলাতক

ফরিদপুরের সালথা উপজেলার একটি গ্রামে ৯ বছরের এক কন্যাশিশুকে অস্ত্রের মুখে জিম্মি করে বাগানে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। আজ শনিবার বেলা দুইটার দিকে উপজেলার একটি গ্রামে এ ঘটনা ঘটে। শিশুটি স্থানীয় একটি মহিলা মাদ্রাসার ছাত্রী।

অভিযুক্ত ব্যক্তি

ঘটনার সঙ্গে জড়িত সালথা উপজেলারই খায়ের দাঈ (৩৫) নামের এক ব্যক্তি। তিনি বাড়ির পাশে একটি মুদিদোকান পরিচালনা করেন। তাঁর ১০ বছর ও ১৩ বছর বয়সী দুটি সন্তান রয়েছে।

ঘটনার বিবরণ

শিশুটির মা জানান, আজ দুপুরে শিশুটি বাড়ির পাশে আম কুড়াতে গিয়েছিল। এ সময় রামদা দিয়ে তার মুখ আটকে ধরে ভয়ভীতি দেখিয়ে বাগানে নিয়ে যান খায়ের। সেখানে শিশুটিকে ধর্ষণের চেষ্টা চালানো হয়। এ ঘটনা দেখে স্থানীয় লোকজন খায়েরকে একটি ঘরে আটকে রাখেন। পরে কৌশলে তিনি ঘর থেকে পালিয়ে যান।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

এলাকায় উত্তেজনা

এ ঘটনায় এলাকায় চরম ক্ষোভ ও উত্তেজনার সৃষ্টি হয়েছে। খবর পেয়ে সালথা থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান বলেন, এ ঘটনার পর অভিযুক্ত খায়েরকে একমাত্র আসামি করে শিশুটির মা বাদী হয়ে ধর্ষণচেষ্টার অভিযোগে থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। জড়িত ব্যক্তিকে গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান শুরু করেছে।

প্রথম আলোর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন। জেলা থেকে আরও পড়ুন: শিশু, ঢাকা বিভাগ, ফরিদপুর, সালথা, ধর্ষণ।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ