হামের প্রকোপে চিকিৎসক-নার্সদের ছুটি বাতিল
হামের প্রকোপে চিকিৎসক-নার্সদের ছুটি বাতিল

দেশে হামের প্রাদুর্ভাব বাড়ার সঙ্গে সঙ্গে দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিলও। অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগটির কারণে এবার ছুটি পাচ্ছেন না হাম সংশ্লিষ্ট চিকিৎসক ও নার্সরা। বিষয়টি জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশনা

শনিবার (২৩ মে) সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। যেসব হাসপাতালে হামে আক্রান্ত শিশুরা ভর্তি আছে, সে হাসপাতালে ঈদের ছুটির মধ্যে চিকিৎসকরা থাকবেন কি না, নাকি ছুটিতে চলে যাবেন, এমন প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, “থাকবেন ইনশাল্লাহ। আমরা অলরেডি সার্কুলার দিয়েছি। ধন্যবাদ, আপনাকে এটা বলাতে। আপনারা আশ্বস্ত হতে পারেন। হাম সম্পর্কিত জরুরি স্বাস্থ্য সেবাতে কোনও ডাক্তার ও নার্সের ছুটি হবে না। তাদের সেখোনে থাকতে হবে।”

সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, “ভ্যাকসিন নিলেই হাম হবে না, এটা কিন্তু বলা যায় না। স্মল পক্স ইজ ফুললি ইরাডিকেটেড, কলেরা ইজ ইরাডিকেটেড, এখনও কিন্তু কলেরা হচ্ছে। আপনার যদি রেজিস্ট্যান্স মাত্রাটা কেউ ক্রস করে যান, পচা-তিতা খাবার খান তাহলে তো কলেরা হবে। ঠিক একই জিনিস কিন্তু এটাও।”

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

স্বাস্থ্যমন্ত্রী আরও উল্লেখ করেন যে হাম একটি অত্যন্ত সংক্রামক রোগ এবং এর প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে সবাইকে সতর্ক থাকতে হবে। তিনি জনগণকে হামের টিকা নেওয়ার আহ্বান জানান এবং বলেন যে টিকা নিলেও সম্পূর্ণ সুরক্ষা নিশ্চিত নয়, তবে এটি রোগের তীব্রতা কমাতে সহায়তা করে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ