সিলেটে হামে আরও ৪ শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা ৫১
সিলেটে হামে আরও ৪ শিশুর মৃত্যু, মৃত ৫১

সিলেট বিভাগে হামের প্রাদুর্ভাব ভয়াবহ রূপ ধারণ করছে। গত ২৪ ঘণ্টায় হামের লক্ষণ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে হামে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫১ জনে।

২৯৫ রোগী হাসপাতালে ভর্তি

শনিবার সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে প্রকাশিত 'হাম ও রুবেলা রোগীর প্রতিবেদন ২০২৬' বুলেটিনে এই তথ্য জানানো হয়েছে। বর্তমানে বিভাগের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে হামের লক্ষণ নিয়ে ২৯৫ জন রোগী ভর্তি রয়েছেন।

মৃত শিশুদের পরিচয়

গত ২৪ ঘণ্টায় মৃত চার শিশু হলেন— ফেঞ্চুগঞ্জ উপজেলার সাবুল মিয়ার ১০ মাস বয়সী ছেলে আবিদ, সিলেট সদর উপজেলার শাহপরান থানা এলাকার রফিকুল ইসলামের ১৫ মাস বয়সী ছেলে আরাবি আহমদ, মৌলভীবাজারের শ্রীমঙ্গলের ফারুক মিয়ার পাঁচ মাস বয়সী ছেলে নাফি ইসলাম এবং সুনামগঞ্জের দিরাই উপজেলার নিপেশ রায়ের ছয় মাস বয়সী ছেলে নিলয় রায়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

২৪ ঘণ্টায় নতুন রোগী ভর্তি

গত ২৪ ঘণ্টায় হামের লক্ষণ নিয়ে হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ৪৩ জন রোগী। এর মধ্যে সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল ও মৌলভীবাজার সদর হাসপাতালে ১৪ জন করে এবং ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১৫ জন ভর্তি হয়েছেন।

বিভিন্ন হাসপাতালে বর্তমান রোগীর সংখ্যা

বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন সন্দেহভাজন হাম রোগীদের মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৮৯ জন এবং ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৫৮ জন রয়েছেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ