হাম নিয়ন্ত্রণে দ্রুত পদক্ষেপ না নিলে আইসিইউ বাড়িয়েও লাভ নেই: বিশেষজ্ঞ
হাম নিয়ন্ত্রণে দ্রুত পদক্ষেপ জরুরি: বিশেষজ্ঞ

দেশে হামের বিস্তার রোধে দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে শুধু আইসিইউ বাড়িয়ে পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হবে না বলে সতর্ক করেছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. মোস্তাক আহমেদ। তবে রোগের সংক্রমণ নিয়ন্ত্রণ ও সুচিকিৎসা নিশ্চিত করা গেলে এক সপ্তাহের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব বলেও মন্তব্য করেন তিনি।

সংবাদ সম্মেলনে বিশেষজ্ঞদের বক্তব্য

শনিবার (১৬ মে) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত ‘হামে শিশু মৃত্যু: জনস্বাস্থ্য সংকট ও উত্তরণের পথ’ শীর্ষক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। ডা. মোস্তাক আহমেদ বলেন, হামের বর্তমান পরিস্থিতির জন্য অন্তর্বর্তী সরকারের অবহেলা দায়ী। একই সঙ্গে সুচিকিৎসা নিশ্চিত না করা, পর্যাপ্ত আইসিইউ সুবিধার অভাব এবং চিকিৎসাসেবা সহজলভ্য করতে না পারার দায়ও সরকার এড়াতে পারে না।

ভিটামিন এ ও টিকার ভূমিকা

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন ডা. লেলিন চৌধুরী। তিনি রোগ প্রতিরোধে জরুরি কর্মসূচি গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, ছোঁয়াচে এ রোগ প্রতিরোধে ‘ভিটামিন এ’ ক্যাপসুল কার্যকর ভূমিকা রাখতে পারে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

এ সময় ছয় মাস থেকে পাঁচ বছর বয়সী শিশুদের নিয়মিত বিরতিতে ভিটামিন এ খাওয়ানো, অবহেলার জন্য দায়ীদের জবাবদিহির আওতায় আনা, টিকা উৎপাদন সক্ষমতা বাড়ানো এবং দেশের ছয় বিভাগের শিশু হাসপাতাল পূর্ণাঙ্গভাবে চালুর দাবি জানানো হয়।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ