ময়মনসিংহ মেডিকেলে হামে আরও এক শিশুর মৃত্যু, চিকিৎসাধীন ১০৪
ময়মনসিংহ মেডিকেলে হামে আরও এক শিশুর মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হাম এবং হামের উপসর্গে প্রতিনিয়ত আক্রান্ত হচ্ছে নতুন নতুন শিশু। বৃহস্পতিবার সকাল থেকে শুক্রবার সকাল পর্যন্ত হাসপাতালটিতে হামে আক্রান্ত চিকিৎসাধীন অবস্থায় আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাসপাতালটিতে হামে মোট ৩৩ শিশুর মৃত্যু হলো।

নতুন করে ২৩ শিশু ভর্তি

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে নতুন করে ভর্তি হয়েছে ২৩ শিশু। একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে ২০ শিশু। বর্তমানে আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে ১০৪ শিশু।

শিশুটির নিউমোনিয়াও ছিল

গত ১২ মে রাতে ময়মনসিংহের তারাকান্দা উপজেলা থেকে ৯ মাসের এক শিশু হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়। শিশুটি বৃহস্পতিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। চিকিৎসকরা জানান, শিশুটির হাম ছাড়াও নিউমোনিয়া ছিল।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

১৭ মার্চ থেকে ১ হাজার ৩৪০ শিশু ভর্তি

গত ১৭ মার্চ থেকে আজ পর্যন্ত হামের লক্ষণ নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মোট ১ হাজার ৩৪০ শিশু ভর্তি হয়েছে। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে ১ হাজার ২০৩ শিশু।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ