কুপ্রস্তাবে রাজি না হওয়ায় শিশুকে হত্যা, গ্রেফতার আসামি
কুপ্রস্তাবে রাজি না হওয়ায় শিশু হত্যা, গ্রেফতার

গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় এলাকায় শিশু কুলসুম হত্যা মামলার প্রধান আসামিকে গ্রেফতার করেছে র্যাব-১৩। কুপ্রস্তাবে রাজি না হওয়ায় শিশুটিকে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখা হয় বলে জানিয়েছেন মামলার প্রধান আসামি মো. ইব্রাহিম হাসান লিমন শেখ।

ঘটনার বিবরণ

বৃহস্পতিবার (১৪ মে) র্যাব-১৩ এর পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। মামলার এজাহার সূত্রে জানা যায়, নিহত কুলসুম গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় এলাকার সর্দারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল। তার মা মোছা. রেজিনা বেগম অন্যের বাড়িতে কাজ করে জীবিকা নির্বাহ করেন।

অভিযোগ ও গ্রেফতার

অভিযোগ রয়েছে, গ্রেফতার হওয়া আসামি মো. ইব্রাহিম হাসান লিমন শেখ দীর্ঘদিন থেকেই শিশু কুলসুমকে বিভিন্নভাবে উত্ত্যক্ত ও কুপ্রস্তাব দিতেন। এ নিয়ে ঘটনার কয়েক দিন আগে তাদের মধ্যে বাগবিতণ্ডাও হয়েছিল। সুযোগ বুঝে বখাটে লিমন শিশু কুলসুমকে ডেকে তার ঘরে নিয়ে যায়। তারপর ধর্ষণচেষ্টায় ব্যর্থ হয়ে তাকে শ্বাসরোধ করে হত্যা করে। তারপর তার গলায় ওড়না প্যাঁচিয়ে লাশ ঝুলিয়ে রাখে ঘরের ধরনার সঙ্গে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

স্থানীয় এক প্রতিবেশী কুলসুমকে ডাকতে গিয়ে ঘরের ভেতরে বাঁশের ধরনার সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় ঝুলে থাকতে দেখেন। পরে স্থানীয়দের সহায়তায় তাকে নামিয়ে থানায় খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালে পাঠায়। প্রথমে এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হলেও ময়নাতদন্ত প্রতিবেদনে কুলসুমকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে উল্লেখ করা হয়। একই সঙ্গে হত্যাকাণ্ডকে আত্মহত্যা হিসেবে দেখাতে লাশ ঝুলিয়ে রাখা হয়েছিল বলেও তদন্তে উঠে আসে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

মামলা ও গ্রেফতার

এরপর নিহতের মা রেজিনা বেগম বাদী হয়ে চলতি বছরের ১৩ মে রাতে গাইবান্ধা সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার পরপরই র্যাব-১৩ এর সদস্যরা হত্যাকারীকে গ্রেফতারে অভিযান চালায়। র্যাব-১৩ জানায়, মামলার গুরুত্ব বিবেচনায় গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়। সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৩, সিপিসি-৩, গাইবান্ধার একটি আভিযানিক দল ১৩ মে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গাইবান্ধা সদর উপজেলার খামার গ্রামের বাড়ি থেকে মামলার প্রধান আসামি মো. ইব্রাহিম হাসান লিমন শেখকে (২১) গ্রেফতার করা হয়।

গ্রেফতারের পর বখাটে লিমন জানান, কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ক্ষুব্ধ হয়ে এ পথ বেছে নেন তিনি।