গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে হাম উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত এ হাসপাতালে শিশু মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৫১ জনে।
শিশুটির পরিচয় ও মৃত্যুর বিবরণ
এক শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের ফোকাল পারসন ডা. ঝন্টু সরকার জানান, ময়মনসিংহের ধোবাউড়া থেকে আসা আড়াই বছর বয়সী ছেলে শিশু গত ৬ জুন সকালে হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হয়। চিকিৎসাধীন অবস্থায় শনিবার (১৩ জুন) সকালে শিশুটির মৃত্যু হয়। শিশুটি হাম উপসর্গ ছাড়াও নানা রোগে আক্রান্ত ছিল।
বর্তমান পরিস্থিতি
তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৫ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। বর্তমানে ৯৬ জন শিশু চিকিৎসাধীন আছে।



