কক্সবাজারে কালভার্ট নির্মাণে মাটিচাপায় দুই শ্রমিকের মৃত্যু
কক্সবাজারে মাটিচাপায় দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু

কক্সবাজারে কালভার্ট তৈরির কাজ করতে গিয়ে মাটিচাপায় দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন আরও একজন। বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে সদরের ঝিলংজা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের দরিয়ানগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- মো. ইলিয়াছ ও রাকিব। তারা দুজনই চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।

জানা যায়, ওই এলাকায় চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের বিশেষায়িত আউটার ক্যাম্পাস ও গবেষণা কেন্দ্রে যাওয়ার কালভার্টটি নির্মাণে কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে। নির্মাণকারী ঠিকাদারি প্রতিষ্ঠরন লাকি এন্টারপ্রাইজের ম্যানেজার আব্দুর রহমান মজুমদার বলেন, বৃহস্পতিবার সকাল থেকে কক্সবাজারের দরিয়ানগর চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের বিশেষায়িত আউটার ক্যাম্পাস ও গবেষণা কেন্দ্রে যাওয়ার কালভার্টটিতে কাজ করছিলেন কয়েকজন শ্রমিক। একপর্যায়ে কালভার্টের বেইজ কাটার সময় মাটি ধসে পড়ে চাপা পড়ে। এ সময় তিন শ্রমিক মাটির নিচে চাপা পড়েন।

ঘটনাস্থলে থাকা অন্যান্য শ্রমিকেরা মাটি সরিয়ে তিনজনকে উদ্ধার করেন। তাদের গুরুতর আহত অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইলিয়াছ ও রাকিবকে মৃত ঘোষণা করেন। আহত অন্যজন চিকিৎসাধীন রয়েছেন। কক্সবাজার সদর মডেল থানার ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, হতাহতরা একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের অধীনে কালভার্ট নির্মাণের কাজ করছিলেন। কাজ করার সময় হঠাৎ মাটিচাপায় দুজনের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতদের মরদেহ মর্গে রয়েছে। পরিবারের অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ