বাড়ির কাজেই কমবে ওজন: বিশেষজ্ঞদের পরামর্শে মেদ কমানোর সহজ উপায়
প্রতিদিন ডায়েট মেনে খাবার নিয়ন্ত্রণ করা, পার্কে হাঁটাহাঁটি করা কিংবা জিমে ঘাম ঝরানো—এসবের পরও যদি ওজন না কমে, তাহলে দুশ্চিন্তার কোনো কারণ নেই। বিশেষজ্ঞরা বলছেন, বাড়ির নিয়মিত কাজই হতে পারে আপনার বাড়তি মেদ কমানোর একমাত্র পথ। এমন কয়েকটি বাড়ির কাজ রয়েছে, যা করলে সহজেই কমবে ওজন এবং ঝরবে অতিরিক্ত মেদ।
ভ্যাকিউম ক্লিনার চালিয়ে ক্যালোরি পোড়ান
প্রতিদিন বাড়ি পরিষ্কার করা হলেও সোফা বা বিছানার কোনায় ধুলো জমে থাকে। সপ্তাহে ২-৩ দিন ভ্যাকিউম ক্লিনার চালালে প্রতি ঘণ্টায় প্রায় ১২০ ক্যালোরি মেদ ঝরতে পারে। এটি শুধু ঘর পরিষ্কার রাখে না, বরং ওজন কমানোরও একটি কার্যকরী উপায়।
ঝুল ঝাড়া ও ঘর মোছার মাধ্যমে মেদ কমান
বাড়ির ঝুল ঝাড়তে গেলেও প্রতি ঘণ্টায় ১০০-১২০ ক্যালোরি মেদ ঝরতে পারে। এছাড়া, নিচু হয়ে ঘর মোছার ফলে পেটের বাড়তি মেদ কমে যায়। বিশেষজ্ঞদের মতে, ঘর মোছার মাধ্যমে প্রতি ঘণ্টায় সর্বোচ্চ ১৫০ ক্যালোরি মেদ ঝরানো সম্ভব। তাই আজ থেকেই নিচু হয়ে ঘর মোছার অভ্যাস গড়ে তুলুন।
বাগানের কাজে ওজন কমানোর সুযোগ
বাড়ির বাগানে থাকা ঘাস পরিষ্কার করলে প্রতি ঘণ্টায় ২০০-৩০০ ক্যালোরি মেদ ঝরতে পারে। এছাড়া, গাছপালা বসানো বা মাটি খোঁড়ার মতো বাগানের কাজেও একই পরিমাণ ক্যালোরি পোড়ে। শারীরিক কসরতের মাধ্যমে এই কাজগুলো মেদ ঝরাতে সহায়ক ভূমিকা পালন করে।
জামাকাপড় শুকানোয় ওজন কমানোর টিপস
বর্তমানে বেশিরভাগ বাড়িতে ওয়াশিং মেশিনে কাপড় কাচা হলেও, কাচার পর ভারি বালতি নিয়ে জামাকাপড় শুকাতে দিলেও ওজন কমে। এই কাজে প্রতি ঘণ্টায় ১০০-১৫০ ক্যালোরি মেদ ঝরতে পারে, যা আপনাকে ছিপছিপে চেহারা পেতে সাহায্য করবে।
এই সমস্ত কাজ টানা এক মাস করলেই আপনি তফাত বুঝতে পারবেন। ওজন কমবে, বাড়তি মেদ ঝরবে এবং আয়নার সামনে দাঁড়িয়ে আর আক্ষেপ করতে হবে না। পরিবর্তে, অনাবিল আনন্দে ভরে উঠবে আপনার মন।
