প্রধানমন্ত্রী তারেক রহমানের ঢামেকের ৮০ বছরপূর্তি অনুষ্ঠানে যোগদান
প্রধানমন্ত্রী তারেক রহমানের ঢামেকের ৮০ বছরপূর্তি অনুষ্ঠানে যোগদান

প্রধানমন্ত্রী তারেক রহমান শনিবার (১১ জুলাই) সকাল ১০টায় ঢাকা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ৮০ বছরপূর্তি অনুষ্ঠানে যোগ দিয়েছেন। কলেজ ক্যাম্পাসে পৌঁছে তিনি শিক্ষার্থীদের বিভিন্ন স্টল পরিদর্শন করেন। এ সময় তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল উপস্থিত ছিলেন।

উদ্বোধন ও প্রকল্প ঘোষণা

আয়োজক সূত্রে জানা গেছে, অনুষ্ঠানে প্রধানমন্ত্রী স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের ‘২০ হোস্টেল প্রকল্প’-এর আওতায় দুটি ছাত্রী হোস্টেলের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এছাড়া তিনি বৃক্ষরোপণ করবেন এবং আলোচনা সভায় অংশ নেবেন।

উৎসবমুখর পরিবেশ

প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। তাকে একনজর দেখতে শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। আয়োজকরা আশা করছেন, প্রধানমন্ত্রী ঢাকা মেডিকেল কলেজের বিভিন্ন সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগের ঘোষণা দেবেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

প্রতিষ্ঠার ইতিহাস

উল্লেখ্য, ঢাকা মেডিক্যাল কলেজ ১৯৪৬ সালের ১০ জুলাই প্রতিষ্ঠিত হয়।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ