আদদ্বীনে নবজাতক মৃত্যু: পরিবারকে আজীবন ফ্রি চিকিৎসা ও চাকরির প্রস্তাব
আদদ্বীনে নবজাতক মৃত্যু: পরিবারকে আজীবন ফ্রি চিকিৎসা

রাজধানীর আদদ্বীন হাসপাতালের অবহেলায় মৃত ছয় নবজাতক শিশুর পরিবারকে সারা জীবন ফ্রি চিকিৎসা, পরিবারের সদস্যদের চাকরি এবং বিনামূল্যে মেডিক্যাল শিক্ষা দেওয়ার প্রস্তাব দিয়েছেন প্রতিষ্ঠানটির লিগ্যাল টিমের সদস্য আইনজীবী শিশির মনির। শনিবার (৬ জুন) দুপুরে এক সংবাদ সম্মেলনে হাসপাতালের পক্ষ থেকে নেওয়া নানা পদক্ষেপ তুলে ধরেন তিনি।

ঘটনার বিবরণ ও তদন্ত

শিশির মনির বলেন, এখন পর্যন্ত ওই হাসপাতালে এ ঘটনার মতো আর কোনও দুর্ঘটনা একবারও সংঘটিত হয়নি। এই ঘটনায় হাসপাতাল পাঁচ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করে। তারা তদন্ত করেছে। ইতোমধ্যে ওই সেকশনগুলোতে দায়িত্বে থাকা ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়াও স্বাস্থ্য অধিদফতর কর্তৃক কন্ডাক্টেড একটি তদন্ত প্রতিবেদন আমাদের কাছে এসেছে। এই পরিস্থিতিতে আদদ্বীন হাসপাতাল এ ঘটনায় ভুক্তভোগীদের পাশে আজীবন দায়িত্ব পালন করার সিদ্ধান্ত নিয়েছে।

ক্ষতিপূরণের প্রস্তাব

তিনি বলেন, প্রথমত, ভুক্তভোগী পরিবারের কোনও সদস্য অর্থাৎ মা-বাবা কিংবা ভাই-বোন যতদিন জীবিত থাকবেন তারা আদদ্বীন হাসপাতালে সব রোগের ফ্রি চিকিৎসা পাবেন, ওষুধ ছাড়া। দ্বিতীয়ত, হাসপাতালের মেডিক্যাল কলেজে কোনও উপযুক্ত ছাত্র যদি থাকে এই পরিবারের, তারা বিশেষ বৃত্তিতে এই মেডিক্যাল কলেজগুলোতে পড়াশোনা করতে পারবেন। এছাড়াও এই পরিবারগুলোর কেউ যদি মনে করেন তারা উপযুক্ত, তাহলে হাসপাতাল সংক্রান্ত প্রতিষ্ঠানগুলোতে তারা চাকরি পাওয়ার হকদার হবেন। আদদ্বীন হাসপাতাল মনে করে, এই ঘটনার জন্য ভুক্তভোগী পরিবারের পাশে একটি সম্মানজনক এবং রেসপেক্টফুল পজিশনে ভুক্তভোগী পরিবারকে ক্ষতিপূরণের ব্যবস্থা করবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ