গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে হাম উপসর্গে চিকিৎসাধীন অবস্থায় আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত ২৪ জন শিশুর মৃত্যু হলো। বর্তমানে চিকিৎসাধীন রয়েছে ৮২ জন।
সর্বশেষ ঘটনা
সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেন ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা. মাইনউদ্দিন খান। তিনি জানান, ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থেকে আসা ৭ মাস বয়সী মেয়েশিশু হামের উপসর্গ নিয়ে ২৮ এপ্রিল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হয়। চিকিৎসাধীন অবস্থায় গত রাতে তার মৃত্যু হয়।
মৃত্যুর কারণ
হাম উপসর্গ ছাড়াও শিশুটির নিউমোনিয়া ছিল। সে হৃদক্রিয়া বন্ধ হয়ে মারা গেছে।
নতুন ভর্তি ও বর্তমান পরিস্থিতি
তিনি আরও জানান, গত ২৪ ঘন্টায় নতুন করে ২৩ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। বর্তমানে ৮২ জন শিশু চিকিৎসাসেবা নিচ্ছে।



