কাঁচা খেলে বিপদ ডাকতে পারে এই ৩ সবজি, জানুন বিস্তারিত
কাঁচা খেলে বিপদ ডাকতে পারে এই ৩ সবজি, জানুন

স্বাস্থ্যসচেতনতা বাড়ার সঙ্গে সঙ্গে কাঁচা সবজি খাওয়ার প্রচলনও বেড়েছে। বিশেষ করে সালাদের জনপ্রিয়তা বিশ্বজুড়ে। তবে সব ধরনের সবজি কাঁচা খাওয়া স্বাস্থ্যকর নয়। গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট শুভম বাৎস্য সতর্ক করে বলেছেন, কিছু সবজি রান্না না করে খেলে শরীরে জীবাণু, বিষাক্ত উপাদান বা হজমের সমস্যার ঝুঁকি বাড়তে পারে। অন্যদিকে, একই সবজি রান্না করে খেলে তার পুষ্টিগুণ অনেকাংশে বেড়ে যায়।

যে তিন সবজি কাঁচা খাওয়া এড়িয়ে চলবেন

সম্প্রতি সামাজিক মাধ্যমে চিকিৎসক শুভম বাৎস্য তিনটি সবজির কথা উল্লেখ করেছেন, যা কাঁচা খেলে স্বাস্থ্যহানির আশঙ্কা থাকে। সবজি তিনটি হলো: বাঁধাকপি, পালংশাক এবং বেগুন। তবে শুধু এই তিনটি নয়, যেকোনো কাঁচা সবজি খাওয়ার আগে তা ভালো করে পরিষ্কার করা জরুরি। চাষ, পরিবহন বা সংরক্ষণের সময় নানা ধরনের জীবাণু, ব্যাকটেরিয়া বা পরজীবী সবজির গায়ে লেগে থাকতে পারে। তাই সালাদ তৈরির আগে সবজি ভালো করে ধুয়ে নেওয়া এবং অনেক ক্ষেত্রে হালকা রান্না করে নেওয়া নিরাপদ।

বাঁধাকপি

সালাদে কাঁচা বাঁধাকপির পাতা ব্যবহার করা হয়। কিন্তু এই সবজির গায়ে নানা ধরনের বিষাক্ত কীটনাশক ও জীবাণু বাস করে। এ ছাড়া বাঁধাকপিতে ফিতাকৃমির ডিম লুকিয়ে থাকে। রান্না করে না খেলে এই উপাদানগুলো রক্তপ্রবাহে প্রবেশ করে মস্তিষ্কেও পৌঁছে যেতে পারে, যার ফলে নিউরোসিস্টিকারকোসিসের মতো রোগ হতে পারে। লেটুসের মতো পাতাযুক্ত সবজির ক্ষেত্রেও একই সতর্কতা প্রযোজ্য।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পালংশাক

পপাই কার্টুনের প্রভাবে কাঁচা পালংশাকের কদর বেড়েছে, কিন্তু তা শরীরের জন্য ক্ষতিকর হতে পারে। রান্না করে খেলে পালংশাকের উপকারিতা অঢেল, কিন্তু কাঁচা খেলে ব্যাকটেরিয়া ও বিষাক্ত পদার্থ সরাসরি শরীরে প্রবেশ করে। ই-কোলাই ও ফিতাকৃমির ডিম পাতার ভাঁজে লুকিয়ে থাকে, যা ভালো করে ধুলেও পুরোপুরি দূর হয় না। এর ফলে ডায়রিয়া, পেটে সংক্রমণ ইত্যাদি হতে পারে। তাই পালংশাক সবসময় রান্না করে খাওয়া উচিত।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বেগুন

বেগুনে প্রাকৃতিকভাবে কিছু গ্লাইকোঅ্যালকালয়েড জাতীয় উপাদান থাকে, যা অতিরিক্ত পরিমাণে শরীরে গেলে অস্বস্তি সৃষ্টি করতে পারে। এটি এক ধরনের প্রাকৃতিক বিষাক্ত উপাদান, যা পোকার আক্রমণ থেকে গাছকে রক্ষা করে। রান্না করলে এই উপাদানের প্রভাব অনেকটাই কমে যায় এবং হজমও সহজ হয়। তাই বেগুন কাঁচা না খেয়ে রান্না করে খাওয়াই নিরাপদ।

সবজি খাওয়ার আগে ভালো করে ধোয়া এবং প্রয়োজনে হালকা রান্না করে নেওয়া স্বাস্থ্যের জন্য অত্যন্ত জরুরি। বিশেষ করে উপরের তিনটি সবজি কাঁচা খাওয়া এড়িয়ে চলাই ভালো।