ক্রিস্টিয়ানো রোনালদোর ফিটনেসের রহস্য: ডায়েট ও নিয়মানুবর্তিতা
ক্রিস্টিয়ানো রোনালদোর ফিটনেসের রহস্য: ডায়েট ও নিয়ম

ক্রিস্টিয়ানো রোনালদোর ফিটনেসের পেছনে রয়েছে কঠোর ডায়েট ও নিয়মানুবর্তিতা। তাঁর সাবেক শেফ জর্জিও বারোন জানিয়েছেন, কীভাবে এই পর্তুগিজ তারকা নিজেকে ফিট রাখেন।

সাধারণ খাবারই পছন্দ

অনেকেই ভাবেন, খেলোয়াড়েরা দামি খাবার খান। কিন্তু বারোন জানিয়েছেন, রোনালদো নিয়মের বাইরে বিশেষ কিছু খান না। তাঁর প্রতিদিনের রুটিন একেবারে ধরাবাঁধা। ডায়েটে থাকে প্রচুর প্রোটিন, সামান্য কার্বোহাইড্রেট। প্লেটে থাকে অ্যাভোকাডো, টাটকা শাকসবজি ও ফলমূল। প্রোটিনের জন্য মাছ, মুরগির মাংস ও ডিম খান। কলিজা তাঁর প্রিয় খাবারের একটি।

প্রয়োজন বুঝে খাওয়া

ওজন ঠিক রাখতে মেপে খান না রোনালদো; বরং দিনের পরিশ্রমের ওপর ভিত্তি করে খাবার ঠিক করেন। যেদিন অনুশীলন থাকে, সেদিন বেশি খান। ম্যাচের দিন শরীর হালকা রাখতে কম খান। ছুটির দিনে আরও কম। বারোন বলেন, 'রোনালদো প্রচুর পরিশ্রম করতেন, তাই খেতেনও প্রচুর।' তবে শর্ত হলো খাবার হতে হবে টাটকা এবং প্রয়োজন অনুযায়ী।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

চিনি মানেই বিষ

২০২০ ইউরোয় সংবাদ সম্মেলনে কোকাকোলার বোতল সরিয়ে পানি খাওয়ার ঘটনা সবার মনে আছে। রোনালদো চিনিকে 'বিষ' মনে করেন। তিনি মিষ্টিজাতীয় খাবার বর্জন করেন, এমনকি কফিতেও চিনি নেন না। প্রক্রিয়াজাত খাবার ও ফাস্ট ফুড তাঁর খাদ্যতালিকায় নেই।

ফিটনেসের মন্ত্র: ৬০ ভাগ ডায়েট, ৪০ ভাগ অনুশীলন

রোনালদোর ফিটনেসের মূলমন্ত্র হলো ৬০ ভাগ ডায়েট আর ৪০ ভাগ অনুশীলন। প্রতিদিন এই দুই জায়গায় ফাঁকি দেন না তিনি। ঘুমানোর দেড় ঘণ্টা আগে রাতের খাবার সেরে নেন। সঠিক সময়ে ঘুমানো ও বিশ্রাম নেওয়ার ব্যাপারে কোনো ছাড় নেই।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ