নারায়ণগঞ্জে ৬ বছরের শিশু ধর্ষণ: গণপিটুনি, আটক ২
নারায়ণগঞ্জে শিশু ধর্ষণ: গণপিটুনিতে যুবক, আটক ২

নারায়ণগঞ্জের সদর উপজেলার বক্তাবলীতে ছয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে হিরো (২২) নামে এক যুবককে গণপিটুনি দিয়েছেন এলাকাবাসী। একই ঘটনায় অপর অভিযুক্তকে আটক করেছে পুলিশ।

ঘটনার বিবরণ

শুক্রবার (২২ মে) রাতে বক্তাবলী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আনন্দবাজার এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্তরা হলেন- একই এলাকার মনির হোসেনের ছেলে হিরো (২২) ও জামাল পাটোয়ারীর ছেলে সোহেল (২১)।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় ২০ টাকার প্রলোভন দেখিয়ে ৬ বছরের শিশুকে একটি ক্ষেতের নির্জন স্থানে নিয়ে পাশবিক নির্যাতন চালায় অভিযুক্ত দুই যুবক। ঘটনার পর শিশুটি বাড়ি ফিরে গেলে তার মা বিষয়টি বুঝতে পারেন। তবে লোকলজ্জার ভয়ে প্রথমে বিষয়টি কাউকে জানাননি। পরে শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত তাকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে শিশুটি ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

গণপিটুনি ও পুলিশি ব্যবস্থা

রাতে ঘটনাটি জানাজানি হলে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়। রাতেই অভিযুক্ত হিরোকে আটক করে গাছের সঙ্গে বেঁধে গণপিটুনি দেন স্থানীয় জনতা। পরে গুরুতর অবস্থায় পুলিশ তাকে আটক করে হাসপাতালে নিয়ে যায়। এ ছাড়া পরবর্তী পুলিশ অভিযান চালিয়ে অপর অভিযুক্ত সোহেলকে আটক করে।

ফতুল্লা মডেল থানার ওসি মাহাবুব আলম বলেন, এ ঘটনায় দুই অভিযুক্তকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, শিশুটির মা ধর্ষণের অভিযোগ করেছেন। স্বাস্থ্য পরীক্ষার পর বিষয়টি নিশ্চিত করে বলা সম্ভব হবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ