জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সমর্থিত চিকিৎসকদের সংগঠন ন্যাশনাল হেলথ এলায়েন্স (এনএইচএ) 'হাম' আক্রান্ত শিশুদের চিকিৎসায় দিশেহারা পরিবারগুলোর পাশে দাঁড়াতে ঢাকার হাসপাতালগুলোতে হেল্পলাইন চালু করেছে।
হাসপাতালভিত্তিক চিকিৎসকদের তালিকা
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ডা. মো. জুলফিকার (০১৭১০৪৯৮৯০৯) ও ডা. মাশুক (০১৮৩৫৫১২৫৫০), স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে ডা. সাইয়েদ (০১৭০৬৫২০৯৮৭) ও ডা. সানি (০১৫৫৮৯৫৯৬৫০), মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ডা. আব্দুল্লাহ আল মামুন (০১৬০৮০৭৩৬৪২) ও ডা. মাজহারুল ইসলাম (০১৫৪০৭৫২৪৮৭) এর সঙ্গে যোগাযোগ করা যাবে।
এছাড়াও শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা শিশু হাসপাতাল ও আশেপাশের হাসপাতালের ক্ষেত্রে ডা. তন্নী শেখ (০১৯৯৯৩৯৮৭৭৯), ডা. আল আমিন (০১৭১৮৬৬২৪৬৩), ডা. হাবিব (০১৫৩৩৭৯৪৭৪৪), ডা. তাওফিক ইমন (০১৩১০৯৩৮৫৭৩) এর সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।
ঢাকা ডিএনসিসি হাসপাতালে ডা. মো. মনিরুজ্জামান (০১৭৭০৫৯১৫২৯) ও ডা. উসামা (০১৮২৬৭১১৯২৪) এবং ডা. এমআর খান শিশু হাসপাতালে (মিরপুর-২) ডা. আশিকুর রহমান শুভ (০১৬৭৬৫৬৫১১৮) এর ফোন নম্বরও দেওয়া হয়েছে।
উদ্যোগ ও বিজ্ঞপ্তি
এনএইচএ’র আহবায়ক প্রফেসর ডা. শাদরুল আলম ও সদস্য সচিব ডা. মো. আব্দুল আহাদের উদ্যোগে এই হেল্পলাইন চালু করা হয়েছে। বুধবার (১৩ মে) গণমাধ্যমে পাঠানো এনএইচএ’র দপ্তর সম্পাদক ডা. মো. আব্দুস সালামের সংবাদ বিজ্ঞপ্তিতে স্বেচ্ছাসেবক চিকিৎসকদের নাম ও ফোন নম্বর উল্লেখ করা হয়। এই উদ্যোগের মাধ্যমে হাম আক্রান্ত শিশুদের চিকিৎসায় দ্রুত সহায়তা পাবে বলে আশা করা যাচ্ছে।



