২৪ ঘণ্টায় হামে আরও সাত শিশুর মৃত্যু, আক্রান্ত ৮৮৭
২৪ ঘণ্টায় হামে আরও সাত শিশুর মৃত্যু, আক্রান্ত ৮৮৭

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) কোভিড-১৯ ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসা নিতে আসা এক শিশুছবি: প্রথম আলো। হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা) দেশে আরও সাত শিশু মারা গেছে। এ সময়ে সারা দেশে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ৮৮৭ শিশু। এর মধ্যে হাম শনাক্ত হয়েছে ৮০ শিশুর।

মৃত্যুর সংখ্যা ও অবস্থান

হামের উপসর্গে ছয় শিশুই ঢাকায় মারা গেছে। আর এক শিশু মারা গেছে বরিশালে।

প্রতিবেদনের তথ্য

আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে হামের উপসর্গে দেশে ৫৮৪ শিশুর মৃত্যুর তথ্য জানা গেছে। এ সময়ে হাম শনাক্তের পর মারা গেছে ৯৩ শিশু। মোট মৃত্যু ৬৭৭।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

আক্রান্ত ও হাসপাতালে ভর্তি

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে হামের উপসর্গ দেখা দিয়েছে ৯১ হাজার ৭৮৯ শিশুর। এ সময়ে হাম শনাক্ত হয়েছে ১০ হাজার ৯৪৯ শিশুর। এ সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে এক লাখ দুই হাজার ৭৩৮ শিশু। এ সময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৭৫ হাজার ৯০২ শিশু। তবে এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ৭১ হাজার ৯৭০ শিশু বাড়ি ফিরেছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ